,

খানেদের প্রশংসায় ভাসলেন কারিনা

news-image

বিনোদন ডেস্ক : বলিউডে খুব কম অভিনেত্রীই আছেন যারা সব ‘খান’-এর সঙ্গে অভিনয় করেছেন। কিছুদিন আগে এই খানেদের সম্মানে জি সিনে অ্যাওয়ার্ডের মঞ্চে একটি নাচ পরিবেশন করেছিলেন কারিনা কাপুর খান। ছেলে তৈমুরের জন্মের পর এই প্রথম মঞ্চে নাচ করলেন এই অভিনেত্রী। এ পরিবেশনার আগে চার খান—শাহরুখ, সালমান, আমির ও সাইফ আলী খানের কাছ থেকে অনেক প্রশংসাবাণী শুনেছেন তিনি। কারিনার জন্য এটি ছিল এক দারুণ চমক।

সালমান খান বলেছেন, ‘আমি প্রথম কারিনাকে দেখি ওর ৯ বছর বয়সে। তখনই বুঝেছিলাম যে, সে একদিন অনেক বড় তারকা হবে।’ আমির খান বলেছেন, ‘কারিনার সঙ্গে কাজ করাটাই খুব আনন্দের।’ শাহরুখ খান বলেছেন, ‘শুধু একটি শব্দ দিয়েই কারিনার সব সৌন্দর্য ও দুষ্টুমি বর্ণনা করা যায়। সেটি হচ্ছে—“ছাম্মাক ছাল্লো”।

নিজের স্ত্রীকে নিয়ে কারিনার স্বামী ও অভিনেতা সাইফ আলী খান বলেন, ‘আমি ভীষণ গর্বিত। কারিনাকে আবারও মঞ্চে ফেরার জন্য অভিনন্দন। এটা ভেবেও ভালো লাগছে যে, জি সিনে অ্যাওয়ার্ড আসরের মধ্য দিয়ে মঞ্চে তাঁর প্রত্যাবর্তন হলো।’ বলিউড বাবল।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের