সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘শিগগির বিয়ের সম্ভাবনা নেই’

news-image

 

বিনোদন ডেস্ক : অনেকদিন ধরেই বলিপাড়ায় গুঞ্জন, বান্টি সাজদেবের সঙ্গে প্রেম করছেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা। বিভিন্ন সময় তাদের একসঙ্গে দেখাও গেছে। এমনকি বাগদান করবেন এমন খবরও প্রকাশিত হয়েছে। ইত্তেফাক সিনেমার রিমেকের পর সোনাক্ষী নতুন কোনো সিনেমায় চুক্তিবদ্ধ না হলে সেই গুঞ্জন আরো জোড়ালো হয়।

তবে খুব শিগগির বিয়ের পিঁড়িতে বসছেন না সোনাক্ষী। বিয়ের গুঞ্জন সম্পূর্ণ অস্বীকার করেছেন এ অভিনেত্রী। এমনকি এ মুহূর্তে কারো সঙ্গে প্রেমও করছেন না বলে জানান তিনি। এ প্রসঙ্গে ভারতীয় একটি সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে সোনাক্ষী বলেন, ‘খুব শিগগির বিয়ের সম্ভাবনা নেই। এমনকি কী ধরনের ব্যক্তিকে বিয়ে করব এও জানি না। মানুষকে বলতে দিন, মানুষ তো বলবেই, মানুষের কাজই হচ্ছে বলা।’

সোনাক্ষী সিনহা অভিনীত পরবর্তী সিনেমা নূর। সিনেমায় সাংবাদিকের ভূমিকায় অভিনয় করছেন তিনি। সিনেমাটি পরিচালনা করছেন সানহিল সিপ্পি। আগামী ২১ এপ্রিল সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন