সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘ধুম-ফোর’ সিনেমায় নিশ্চিত সালমান!

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় সিনেমা ফ্র্যাঞ্চাইজি ‘ধুম’। এর আগে ফ্র্যাঞ্জাইজিটির তিনটি সিনেমা মুক্তি পেয়েছে। প্রত্যকটি সিনেমাই বক্স অফিসে সাড়া ফেলেছে এবং দর্শকের প্রশংসা পেয়েছে। এরই মধ্যে সিনেমার চতুর্থ কিস্তি ধুম রিলোডেড নির্মাণের ঘোষণা দিয়েছেন নির্মাতারা।

কিন্তু সিনেমাটিতে কারা অভিনয় করছেন তা এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেননি তারা। এর আগে সিনেমার কেন্দ্রীয় চরিত্রের জন্য শাহরুখ খান, সালমান খান ও হৃতিক রোশানের নাম শোনা গেছে। তবে শেষ পর্যন্ত নাকি সালমানকেই বেছে নিয়েছেন নির্মাতারা।

ধুম রিলোডেড সিনেমাটি প্রযোজনা করছে যশ রাজ ফিল্মস। অন্যদিকে টাইগার জিন্দা হ্যায় সিনেমাটিও এ প্রযোজনা প্রতিষ্ঠানের। সম্প্রতি অস্ট্রিয়াতে সিনেমার শুটিং করেছেন সালমান। সেখানেই তাকে চূড়ান্ত করা হয়েছে। এ ছাড়া ক্যাটরিনা কাইফও থাকছেন এ সিনেমায়। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

বিষয়টি নিশ্চিত করে একটি সূত্র সংবাদমাধ্যমে বলেন, ‘সালমান ও ক্যাটরিনাকে ধুম-ফোর সিনেমার জন্য চূড়ান্ত করা হয়েছে। অস্ট্রিয়াতে তাদের রসায়ন দেখে নির্মাতারা তাদের সিনেমায় অভিনয়ের প্রস্তাব দেন। নির্মাতারা অনেক আগেই সালমানকে প্রস্তাব দিয়েছিলেন এবং শেষ পর্যন্ত তিনি রাজি হয়েছেন। অন্যদিকে ক্যাটরিনাকে তৎক্ষণাত চূড়ান্ত করা হয়।’

সালমান-ক্যাটরিনা ছাড়াও সিনেমায় উদয় চোপড়া ও অভিষেক বচ্চন থাকবেন বলে জানা গেছে। তবে কাস্টিংয়ে বেশ কিছু পরিবর্তন আসবে। আগের কিস্তিগুলোর তুলনায় ধুম-ফোর সিনেমায় নাকি আরো বেশি চমক থাকবে।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি