,

টয়লেটে কার রক্তের দাগ? খোলা হলো ৭০ ছাত্রীর পোশাক!

news-image

আবাসিক স্কুলের টয়লেটে রক্তের দাগ দেখে ক্ষুব্ধ হন নারী তত্ত্বাবধায়ক। তিনি জানতে চান কে করেছে এই কাজ। কার ঋতুস্রাবের দাগ? এ জন্য তিনি ৭০ ছাত্রীর পোশাক খুলে পরীক্ষা করেন! ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের মুজাফফরনগরে।

জানা গেছে, শ্রেণিকক্ষে ছাত্রীদের নগ্ন হয়ে বসে থাকতে বাধ্য করেন তত্ত্বাবধায়ক।

কস্তুর্ব গান্ধী আবাসিক স্কুলের ছাত্রীদের অভিভাবকরা এ বিষয়ে লিখিত অভিযোগ করেছেন। তাঁরা বলেছেন, তত্ত্বাবধায়ক কেবল মেয়েদের অপদস্থই করেননি; তাঁর কথা অমান্য করলে আরো কঠোর শাস্তির হুমকি দেন তিনি। জেলা শিক্ষা অফিসার চন্দ্র প্রকাশ যাদবের সঙ্গে যোগাযোগ করলেও তিনি একই কথা বলেন।

রাজ্য সরকার এ বিষয়ে তদন্তের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে।

এক ছাত্রী বলে, ‘আশপাশে কোনো শিক্ষক ছিলেন না। আমাদের নিচে ডাকা হলো (হোস্টেল থেকে)। আপা (তত্ত্বাবধায়ক) আমাদের পোশাক খুলতে বাধ্য করেন, তা না হলে মারবেন বলে ধমক দেন। আমরা ছোট, কী করতে পারতাম? তার কথা না শুনলে আমাদের পেটাতেন।’

ছাত্রীদের বাবা-মায়েদের দাবি, তত্ত্বাবধায়ককে শাস্তি দিতে হবে। তিনি প্রায়ই মেয়েদের আঘাত করেন এবং ব্ল্যাকমেইল করেন।

শিক্ষা কর্মকর্তা যাদব বলেন, ‘আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি। পাঁচ সদস্যের তদন্ত কমিটি হয়েছে। বিষয়টি তারা তদন্ত করছে। শিগগিরই নারী তত্ত্বাবধায়ককে বরখাস্ত করা হবে। এ ধরনের কর্মকাণ্ড বরদাশত করা হবে না।’

তবে তত্ত্বাবধায়ক এ অভিযোগ অস্বীকার করে বলেছেন, ‘কেউ তাদের পোশাক খুলতে বলেনি। আমাদের বিরুদ্ধে স্টাফদের ষড়যন্ত্র। কারণ তারা চায় না আমি এখানে থাকি। আমি খুব কড়া মানুষ, এ কারণে তারা আমাকে পছন্দ করে না।’

শিক্ষা কর্মকর্তা জানান, এরই মধ্যে ৩৫ শিক্ষার্থী হোস্টেল ছেড়ে চলে গেছে। অনেকেই একই রকম অভিযোগ নিয়ে সামনে এগিয়ে এসেছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে