বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রদ্ধা কাপুরের বিপরীতে শাকিব?

news-image

বিনোদন ডেস্ক: বলিউডে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া। ইতিমধ্যে সকল পরিকল্পনাও সম্পন্ন হয়ে গেছে। সব ঠিক থাকলে আসছে বছরেই বলিউডে অভিষেক হতে যাচ্ছে জাজের।

যে সিনেমার নায়িকা হিসেবে চূড়ান্ত হয়েছেন ‘আশিকি -২’ খ্যাত তারকা অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। যদিও এখন পর্যন্ত জাজ কর্তারা কোনো চুক্তিপত্র সাংবাদিকদের দেখাতে পারেন নি। তবে জাজের পক্ষ থেকে বলা হয়েছে তারা প্রযোজনার সকল কাজ প্রায় এগিয়ে নিয়েছেন। আর এই ছবিতে শ্রদ্ধা কাপুরের বিপরীতে কে অভিনয় করছেন তা এখনো স্পষ্ট নয়।

জাজের মিডি কর্মকর্তা মুন্তাহিদুল জানান, স্যার যেটা বলেন ইতা ইস্পাতের মতো শক্ত। তিনি যদি মনে করেন বলিউডে নিয়মিত নির্মাণ করবেন তাহলে সেটা হবে। আর আমার কাছে জানতে চাইলে আমি অফিসিয়ালি বিষয়টিকে ৬-৭দিনের মধ্যে জানাতে পারবো।

জানা গেছে, জাজের সিনেমায় অভিনয় করবেন শ্রদ্ধা কাপুর। আর সেই সিনেমায় তার বিপরীতে নায়ক হিসেবে দেখা যাবে বাংলাদেশের শীর্ষস্থানীয় কোনো অভিনেতাকে। যদি বাংলাদেশি কোনো অভিনেতা শ্রদ্ধার বিপরীতে অভিনয় করার সুযোগ পান তবে তা জাজের তালিকা থেকেই হবে। আর এই মুহূর্তে জাজের হিটলিস্টে শাকিব খান ও আরিফিন শুভ রয়েছে। তবে আরিফিন শুভ’র চেয়ে শাকিবকই থাকবেন সব হিসেবেই। এই মুহূর্তে বাংলাদেশে শাকিবের বিকল্প নেই। কলকাতাতেও শাকিবের বিপুল ভক্ত তৈরি হয়েছে। তাই আপাত দৃষ্টিতে জাজের পরিকল্পনা ঠিক হলে শাকিব হবেন বলিউডের নায়ক।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ