সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ওজন বাড়িয়ে যেভাবে ১০ কেজি ওজন কমালেন রণবীর

news-image

বিনোদন ডেস্ক : সঞ্জয় দত্তের আত্মজীবনীতে তাঁর চরিত্রের সঙ্গে মানানসই হতে ওজন বাড়িয়েছিলেন রণবীর কাপুর। রাজকুমার হিরানির ফিল্ম ‘দত্ত’র জন্য ১৩ কেজির বেশি ওজন বাড়িয়েছিলেন তিনি। ফিল্মের শুটিং প্রায় শেষ। ফলে ব্যাক টু প্যাভিলিয়ন অভিনেতা। অর্থাৎ রণবীর ফিরছেন নিজের পুরনো চেহারায়।

ইতিমধ্যেই ১০ কেজি ওজন কমিয়েছেন নায়ক। প্রশিক্ষক কুণাল গিরের তত্বাবধানে ওয়ার্কআউট আর সঠিক ডায়েট মেনে ভাল ফলাফলটা পেয়েছেন রণবীর।

ওজন কমাতে রণবীর কী রুটিন ফলো করেছেন তা শেয়ার করলেন স্বয়ং কুণাল। তাঁর কথায়, আমি মাথায় রেখেছিলাম দ্রুত ওজন কমাতে গিয়ে যাতে রণবীর অসুস্থ না হয়ে পড়ে। আগে ও দিনে ছ’বার খেত। সেটা কমিয়ে চারবার করা হয়েছে। যার মধ্যে একটাতে কার্বোহাইড্রেটের পরিমাণ থাকত শূন্য। প্রতিদিন রাত তিনটে নাগাদ একটা প্রোটিন শেক খেত। সেটা বন্ধ করে দেওয়া হয়। কার্ডিও এক্সসারসাইজ প্রতিদিন করানো হয়েছে।

এই ছবিতে সঞ্জয়ের ২২ বছরের জীবন থেকে শুরু করে তাঁর জেলযাত্রা সময়কার কথা তুলে ধরা হবে।

চরিত্রের জন্য শরীর নিয়ে ভাঙ্গা গড়ার খেলা বলিউড অভিনেতাদের পুরোনো অভ্যাস। এর আগে দঙ্গল সিনেমার জন্য ২০ কেজির মত ওজন বাড়িয়ে সেটা আবার কমিয়েছিলেন আমির খান।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি