সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চুম্বনরত ক্যাটরিনাকে দেখে ফেলেছিলেন অমিতাভ

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের একজন ক্যাটরিনা কাইফ। ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত বুম সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন এ অভিনেত্রী। এ সিনেমায় আরো অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন ও গুলশান গ্রোভার।

তবে বক্স অফিসে সম্পূর্ণ ব্যর্থ সিনেমাটি আলোচনায় অন্য একটি কারণে। অভিষেক সিনেমায় অভিনেতা গুলশান গ্রোভারকে চুমু খেয়েছিলেন ক্যাটরিনা কাইফ। শুধু তাই নয়, তার আগে নাকি চুমুর দৃশ্যের জন্য দুই ঘণ্টা প্র্যাকটিসও করেছিলেন তারা। এমনকি প্র্যাকটিস করার সময় চুম্বনরত অবস্থায় ক্যাটরিনা-গুলশান গ্রোভারকে দেখে ফেলেছিলেন অমিতাভ বচ্চন।

এ প্রসঙ্গে ভারতীয় একটি সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে গুলশান গ্রোভার জানিয়েছিলেন, কাইজাদ গুসতাদ পরিচালিত বুম সিনেমাটির চুম্বন দৃশ্যটি তার ক্যারিয়ারে সবচেয়ে কঠিন দৃশ্য ছিল। সিনেমার টিম দুবাইয়ে অবস্থিত বুর্জ আল আরব হোটেলের নিমজ্জিত অ্যাকুরিয়ামে দুই ঘণ্টা শুটিংয়ের অনুমতি পেয়েছিলেন।

জানা যায়, দৃশ্যটি শুটিংয়ের সময় শুলশান গ্রোভার অনেক নার্ভাস ছিলেন। তিনি ক্যাটরিনার সঙ্গে বদ্ধ ঘরে দৃশ্যটির প্র্যাকটিস করেছেন। গুলশান গ্রোভার জানান, যখন ক্যাটরিনার সঙ্গে তিনি চুমুর প্র্যাকটিস করছিলেন তখন অমিতাভ বচ্চন ঘরের মধ্যে প্রবেশ করেন এবং তাদের দেখে ফেলেন।

পরবর্তী তারা পরিচালক কাইজাদের সামনে যান এবং পরিচালক ক্যাটরিনাকে টেবিলের ওপর পিছলে পড়ে, গুলশানের জামার কলার ধরে তাকে চুমু খেতে বলেন। এ কথা শুনে বিস্মিত হন গুলশান কিন্তু ক্যাটরিনা অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে দৃশ্যটি সম্পন্ন করেন এবং পরবর্তীতে দুজন চুম্বন দৃশ্যে অংশ নেন।

কয়েক বছর পর ক্যাটরিনা যখন খ্যাতি পেতে শুরু করেন, তখন তার প্রথম সিনেমাটি আলোচনায় আসে। গুলশান গ্রোভারের সঙ্গে তার চুমুর দৃশ্যটি নিয়ে বিতর্কও তৈরি হয়। এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে ক্যাটরিনা সংবাদমাধ্যমে বলেছিলেন, ‘এ নিয়ে প্রতিক্রিয়া জানানোর কী আছে? আর ওই দৃশ্যে নতুন কী রয়েছে। বুম সবসময়ই ইন্টারনেট জুড়ে ছিল। অতীতে দৃশ্যগুলো করেছি তা অস্বীকার করছি না কিন্তু আমি মোটেও স্বস্তি বোধ করিনি।’

ক্যাটরিনা কাইফ, অমিতাভ বচ্চন, গুলশান গ্রোভার ছাড়াও বুম সিনেমাটিতে আরো অভিনয় করেছিলেন-জ্যাকি শ্রফ, পদ্ম লক্ষ্মী, মধু সাপরে এবং জিনাত আমান। গ্ল্যামার জগৎ ও আন্ডারওয়ার্ল্ডের মধ্যে সম্পর্ক নিয়ে তৈরি হয়েছিল সিনেমাটি।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি