,

বুবলি নয় অপু বিশ্বাসই থাকছেন মা ছবিতে

news-image

বিনোদন প্রতিবেদক : অপু বিশ্বাস ও শাকিব খানকে নিয়ে পরিচালক কালাম কায়সার শুরু করেছিলেন নতুন ছবি ‘মা’। সপ্তাহখানেক শুটিংও করেছিলেন। এরপর অপু বিশ্বাসের অন্তর্ধানের কারণে ছবিটি আটকে যায়। শাকিবও অন্য ছবি নিয়ে ব্যস্ত হয়ে পড়েন।

দীর্ঘ দেড় বছর আটকে থাকার পর পরিচালক সিদ্ধান্ত নিয়েছিলেন অপুকে বাদ দিয়ে নতুন করে বুবলিকে নিয়েই শুরু করবেন ‘মা’। কিন্তু সম্প্রতি তিনি তার সিদ্ধান্ত বদলেছেন। অন্তর্ধান থেকে ফিরে আসার পর অপুকে নিয়েই ছবিটি শেষ করার কথা জানিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে কালাম কায়সার বলেন, ‘অপু ছবিটির প্রথম অংশের শুটিং করেছিলেন গত বছর। কিন্তু তার যখন খোঁজ পাওয়া যাচ্ছিল না, তখন বুবলিকে নিয়ে ছবিটি শেষ করার সিদ্ধান্ত নিই। কিন্তু এখন যেহেতু অপু ফিরে এসেছেন তাই আর অন্য কাউকে প্রয়োজন নেই। তাছাড়া বুবলি এখনও কোনো শুটিং করেননি ছবিটির, তাই কোনোদিক থেকে কোনো সমস্যা হবে না আশা করি।’

এদিকে কবে নাগাদ ছবিটির শুটিং শুরু হবে এ বিষয়ে কিছুই জানাননি নির্মাতা। ওদিকে ছবির নায়ক শাকিব কলকাতায় বেশ কয়েকটি ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। তার শিডিউল পাওয়া বেশ দুস্কর। কারণ আগামী দুই বছর তার হাতে কোনো শিডিউল নেই। ক্যালেন্ডারের পাতা পুরোটাই বিক্রি করে দিয়েছেন তিনি। তাই মা ছবির শুটিং কবে শুরু হবে সেটিই এখন দেখার বিষয়।

উল্লেখ্য, গত বছর ২৬ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত ছবিটির শুটিং হয়েছিল। এরপর অপু অন্তর্ধান ও শাকিবের ব্যস্ততার কারণে থমকে যায় সবকিছু।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের