,

তাহলে শাকিব বলিউডের নায়ক হচ্ছেন?

news-image

বিনোদন ডেস্ক : জাজ মাল্টিমিডিয়া এবার বলিউডে বিনিয়োগ করতে যাচ্ছে। বলিউডে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া। ইতিমধ্যে সকল পরিকল্পনাও সম্পন্ন হয়ে গেছে। সব ঠিক থাকলে আসছে বছরেই বলিউডে অভিষেক হতে যাচ্ছে জাজের। যে সিনেমার নায়িকা হিসেবে চূড়ান্ত হয়েছেন ‘আশিকি -২’ খ্যাত তারকা অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। যদিও এখন পর্যন্ত জাজ কর্তারা কোনো চুক্তিপত্র সাংবাদিকদের দেখাতে পারেন নি। তবে জাজের পক্ষ থেকে বলা হয়েছে তারা প্রযোজনার সকল কাজ প্রায় এগিয়ে নিয়েছেন। আর এই ছবিতে শ্রদ্ধা কাপুরের বিপরীতে কে অভিনয় করছেন তা এখনো স্পষ্ট নয়।

জাজের মিডি কর্মকর্তা মুন্তাহিদুল লিটন কালের কণ্ঠকে বলেন, স্যার যেটা বলেন ইতা ইস্পাতের মতো শক্ত। তিনি যদি মনে করেন বলিউডে নিয়মিত নির্মাণ করবেন তাহলে সেটা হবে। আর আমার কাছে জানতে চাইলে আমি অফিসিয়ালি বিষয়টিকে ৬-৭দিনের মধ্যে জানাতে পারবো।

জানা গেছে, জাজের সিনেমায় অভিনয় করবেন শ্রদ্ধা কাপুর। আর সেই সিনেমায় তার বিপরীতে নায়ক হিসেবে দেখা যাবে বাংলাদেশের শীর্ষস্থানীয় কোনো অভিনেতাকে। যদি বাংলাদেশি কোনো অভিনেতা শ্রদ্ধার বিপরীতে অভিনয় করার সুযোগ পান তবে তা জাজের তালিকা থেকেই হবে। আর এই মুহূর্তে জাজের হিটলিস্টে শাকিব খান ও আরিফিন শুভ রয়েছে। তবে আরিফিন শুভ’র চেয়ে শাকিবকই থাকবেন সব হিসেবেই। এই মুহূর্তে বাংলাদেশে শাকিবের বিকল্প নেই। কলকাতাতেও শাকিবের বিপুল ভক্ত তৈরি হয়েছে। তাই আপাত দৃষ্টিতে জাজের পরিকল্পনা ঠিক হলে শাকিব হবেন বলিউডের নায়ক।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের