বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘প্রত্যুষার নাম করে রোজগার করতে চাইছে কাম্য’

news-image

বিনোদন ডেস্ক: প্রত্যুষা বন্দ্যোপাধ্যায় অভিনীত শেষ ছবি অনলাইনে মুক্তি পাবে আগামী ১ এপ্রিল। তার মৃত্যুর ঠিক এক বছর পরে। পুরো উদ্যোগের নেপথ্যে রয়েছেন প্রত্যুষার বান্ধবী কাম্য পঞ্জাবি। এ উদ্যোগ নিয়ে কাম্যকে একহাত নিলেন প্রত্যুষার বয়ফ্রেন্ড রাহুল রাজ সিংহ।

তার দাবি, ‘প্রত্যুষার নাম ব্যবহার করে কাম্য টাকা রোজগার করতে চাইছে।’ কাম্যর বিরুদ্ধে পুলিশে লিখিত অভিযোগও দায়ের করেছেন রাহুল। প্রসঙ্গত, প্রত্যুষার মৃত্যুতে প্রাথমিক ভাবে অভিযোগের আঙুল উঠেছিল রাহুলের দিকেই।
ছবির নাম ‘হম কুছ কহে না সকে’। সম্প্রতি মুক্তি পেয়েছে তার প্রোমো। সেখানে প্রত্যুষা ও কাম্যকে দেখা যাচ্ছে। রাহুল নামের এক চরিত্রের সঙ্গে প্রত্যুষার সংঘাত দেখা যাবে ছবিতে। সংবাদমাধ্যমে কাম্য বলেছেন, ‘‘যদিও এটা একটা কাহিনি চিত্র। কিন্তু এখানে এমন কিছু দেখা যাবে যা প্রত্যুষার সঙ্গে বাস্তবেও হয়েছিল। মানসিক আঘাত থেকে নেশায় আসক্তি। ওর রিল আর রিয়েল লাইফের মধ্যে ইন্টারলিঙ্ক করার চেষ্টা করেছি আমরা। আমার মনে আছে ইমোশনাল দৃশ্যের শুটিংয়ের সময় প্রত্যুষাকে একটুও গ্লিসারিন ব্যবহার করতে হয়নি।” জানা গিয়েছে, মৃত্যুর দেড় মাস আগে এই ছবির শুটিং করেছিলেন প্রত্যুষা।
অভিযোগ পত্রে রাহুল লিখেছেন, ‘গত বছর আমার বান্ধবীকে হারিয়েছি। গত ২৭ মার্চ আমি পড়লাম কাম্য একটা শর্ট ফিল্ম রিলিজ করাবে যা প্রত্যুষাকে নিয়ে তৈরি। সেখানে আমার চরিত্র খুব ভুল ভাবে দেখানো হয়েছে। এমনকী প্রত্যুষার পুরনো কিছু ভিডিও নতুন বলে ব্যবহার করেছে কাম্য।’
এই ছবিতে একটি চরিত্রের নাম রাহুল। তা কেন রাখা হল? যেখানে বাস্তবে প্রত্যুষার বয়ফ্রেন্ড ছিলেন রাহুল রাজ সিংহ এবং প্রত্যুষার মৃত্যুর পর যাবতীয় অভিযোগের আঙুল উঠেছিল তাঁর দিকেই? কাম্যর উত্তর, ‘ওটা প্রত্যুষার সিদ্ধান্ত ছিল।’
রাহুলের লিখিত অভিযোগের কথা শুনে কাম্য বলেছেন,‘এই ছবি থেকে যা আয় হবে আমি সবটাই প্রত্যুষার বাবা-মায়ের হাতে তুলে দেব। সমস্যা থেকে পালিয়ে না গিয়ে সেগুলির সঙ্গে লড়াই করা উচিত, এটা সবাইকে বুঝতে হবে। আমার বন্ধু নীরু নিখাত এই ছবির প্রযোজক। কিছুদিন আগে ফোন করে ওই বলল, ছবিটা রিলিজ করানো যাক। আমি রাজি হয়েছিলাম।’
‘বিগ বস’-এ এক সঙ্গে অংশগ্রহণ করার পর থেকে বন্ধুত্ব জমে ওঠে প্রত্যুষা ও কাম্যর। শেষ দিন পর্যন্ত কাম্যর সঙ্গে একই রকম বন্ধুত্ব বজায় ছিল প্রত্যুষার। এমনকী ব্যক্তিগত জীবনের অনেক কথাও তিনি কাম্যর সঙ্গেই শেয়ার করতেন। প্রিয় বন্ধুকে প্রতি মুহূর্তে মিস করেন কাম্য। তাই তাঁর মৃত্যুর প্রথমবার্ষিকীতেই এই ছবিটা রিলিজ করার সিদ্ধান্ত অনেকটা প্রত্যুষার কথা ভেবেই বলে জানিয়েছেন কাম্য।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ