,

গায়িকা পরিণীতির বাজিমাত (ভিডিও)

news-image

বিনোদন ডেস্ক : যিনি রাঁধেন তিনি চুলও বাঁধেন- বলিউড অভিনেত্রীদের বেলায় এটি একটু বেশিই প্রযোজ্য। শুধু সিনেমায় অভিনয়েই নিজেদের ক্ষান্ত রাখেন না তারা। পাশাপাশি গায়িকা হিসেবে প্লেব্যাকে অংশ নেন। এর আগে প্রিয়াঙ্কা চোপড়া, শ্রদ্ধা কাপুর, সোনাক্ষী সিনহা ও আলিয়া ভাট তাদের গায়কি প্রতিভা দেখিয়েছেন। এবার সেই তালিকায় নাম লেখিয়েছেন পরিণীতি চোপড়া।

পরিণীতি চোপড়া অভিনীত পরবর্তী সিনেমা মেরি পেয়ারি বিন্দু। অভিনয়ের পাশাপাশি সিনেমায় প্লেব্যাকও করেছেন তিনি। সম্প্রতি প্রকাশ পেয়েছে পরিণীতির গাওয়া সিনেমাটির ‘মানা কে হাম ইয়ার নেহি’ শিরোনামের গানটি। গায়িকা হিসেবে অভিষেকেই বাজিমাত করেছেন এ অভিনেত্রী। প্রকাশের পর থেকেই তার গায়কির প্রশংসা পাচ্ছেন তিনি।

মাইক্রোব্লগিং সাইট টুইটারে অভিনেতা অজয় দেবগন লিখেছেন, “আজকে এই নিয়ে দশবার ‘মানা কে হাম ইয়ার নেহি’ শুনতে বাধ্য হলাম। কিন্তু এখনো ভালো লাগছে। অসাধারণ কাজ হয়েছে পরিণীতি চোপড়া।”

‘মানা কে হাম ইয়ার নেহি’ গানটির কথা লিখেছেন কাউসার মুনির ও সুর করেছেন শচীন-জিগার।

মেরি পেয়ারি বিন্দু সিনেমার গল্প তৈরি হয়েছে বিন্দু নামের একজন উচ্চাকাঙ্ক্ষী গায়িকাকে নিয়ে। একজন বাঙালি লেখকের প্রেমের পড়ে সে। এভাবেই গল্প এগিয়ে যায়। সিনেমায় বিন্দু চরিত্রে অভিনয় করছেন পরিণীতি চোপড়া এবং বাঙালি লেখকের ভূমিকায় অভিনয় করছেন আয়ুষ্মান খুরানা।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের