,

কঙ্গনার নাম শুনেই পালাতে চাইলেন করণ!

news-image

বিনোদন ডেস্ক : কঙ্গনার সঙ্গে তিনি যে দূরত্ব রাখতে চাইছেন তা ফের স্পষ্ট করে দিলেন পরিচালক করণ জোহর। তিনি যেন কঙ্গনার ছায়াও মাড়াতে চান না। উস্তাদ আমজাদ আলি খানের একটি বই প্রকাশ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। সেখানে কথা প্রসঙ্গে কঙ্গনার নাম করেন সঞ্চালক। তা শুনে বেজায় চটে যান করণ। সোজা বলেই দেন, আমি তাহলে যাই এখান থেকে।

তবে করণ যে নিজের প্রশংসা শুনতে ভালোবাসেন তা নিয়ে রাখঢাক রাখেননি। কথাপ্রসঙ্গে সঞ্চালক তাঁকে বলেন, করণের নাকি বয়স বোঝা যায় না। তাতে বেজায় খুশি কুচকুচ হোতা হ্যায়, মাই নেম ইজ খানের পরিচালক। বললেন, নিজের প্রশংসা শুনতে তাঁর ভালোই লাগে। করণকে অপমানজনক কথা বলার অভিযোগ উঠেছিল কঙ্গনার বিরুদ্ধে

কদিন আগেই সেলিব্রেটি চ্যাট শো কফি উইথ করণ-এ এসে করণ জোহরকে অপমান করার অভিযোগ উঠেছিল কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে। জনপ্রিয় এই পরিচালকের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ আনেন তিনি। শো’তে কিছু না বললেও করণ পরে বলেন, অসহায় ও অবলা নারী সেজে সকলের দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন কঙ্গনা। পালটা জবাব দেন কঙ্গনাও। করণ খারাপ আচরণ করেছেন, তোপ দাগেন তিনি।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের