,

বোতলের পানিতে তৃষ্ণা নিবারণ করল সাপ! (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক : এমন অদ্ভুত ঘটনা এর আগে সে অঞ্চলের কেউ দেখেনি। কারণ বোতল দিয়ে সাপের পানি পান করার প্রয়োজন হয় না। কিন্তু ভারতের একটি স্থানে খরায় কাবু হয়ে যাওয়া সাপটিকে বোতলের পানি পান করিয়েই সুস্থ করে তোলা হয়েছে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে মেইল অনলাইন।

রাজ গোখরা সাপটি সাধারণত মানুষ এড়িয়েই চলে। বাস করে যতটা সম্ভব মানুষ থেকে দূরে। কিন্তু দক্ষিণ ভারতের কেইগা পৌরসভা এলাকায় খরায় পানি সংকটে পড়ে সাপটি জনবসতির মাঝে চলে আসে। এ সাপটির সহায়তায় এগিয়ে আসে স্থানীয় অধিবাসী ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা।

দৈর্ঘ্যে প্রায় ১২ ফুটের সাপটি দেখতে অত্যন্ত বিপজ্জনক। কিন্তু পানির অভাবে এটি অনেকটা কাবু হয়ে গিয়েছিল। আর এ সময় স্থানীয়রা সাপটিকে বোতলের পানি পান করিয়ে সুস্থ করে তোলে। ভিডিওতে দেখা যায় তারা সাপটিকে বোতলের পানি পান করাচ্ছে। এ সময় সাপটিও তৃষ্ণা নিবারণ করতে সে পানি আগ্রহের সঙ্গে পান করছে।

বনকর্মীরা জানিয়েছেন, এ অঞ্চলে খরার কারণে বহু প্রাণী অসুস্থ হয়ে পড়েছে। ফলে কোনো অসুস্থ প্রাণী পাওয়া গেলে তাকে সবার আগে পানি পান করতে দিতে হবে।

ভিডিওটি দেখুন নিচে-

https://youtu.be/-n9tx4fXzRY?t=41

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে