,

খলচরিত্রে অভিনয়ের মজাই অন্যরকম: প্রিয়াঙ্কা

news-image
বিনোদন ডেস্ক : আমেরিকান টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’ দিয়ে মার্কিন নগরীতে পাড়ি দিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া । এরপর অস্কার মঞ্চ, পিপল চয়েজ অ্যাওয়ার্ড, গোল্ডেন গ্লোবে নিজের উজ্জ্বল উপস্থিতি দিয়ে হলিউড সিনেমায় অভিনয় করে বসেছেন প্রিয়াঙ্কা। শিগগিরই বড়পর্দায় আসছেন ‘বেওয়াচ’ ছবির মাধ্যমে। ছবিতে ভিলেন ভিক্টোরিয়া লিডস রুপে প্রিয়াঙ্কাকে দেখবে বিশ্ববাসী।
হলিউড ছবি ‘বেওয়াচ’-এ নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন বলিউডের নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া। কিন্তু তাতে নাকি একটুও খারাপ লাগেনি তার। বরং, খলচরিত্রে অভিনয় করে বেশ মজা পেয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে টুইট করে একথা জানিয়েছেন স্বয়ং প্রিয়াঙ্কা। টুইটারে অভিনেতা ডোয়াইন জনসন, জ্যাক অ্যাফ্রন, আলেকজান্দারা ডাডারিও, কেলি রোরবাখ ও জন বেজের সঙ্গে নিজের ছবিও পোস্ট করেছেন তিনি।
টুইটারে ছবিটির সঙ্গে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘খারাপ হওয়ার মজাই আলাদা।’ তারপর সেখানে তার সঙ্গে থাকা সহ অভিনেতাদের ছবি ও তাদের নাম উল্লেখ করেছেন তিনি। শুটিং চলাকালে তাদের সঙ্গে যে মজা করে কাটিয়েছেন তাও জানাতে ভোলেননি প্রিয়াঙ্কা।
নাইট ক্লাবের মালিক ভিক্টোরিয়া লিডসের ভূমিকায় দেখা যাবে তাকে। নয়ের দশকের বিখ্যাত টেলিসিরিজ বেওয়াচ অবলম্বনে নির্মিত ‘বেওয়াচ’ ছবির এই পর্যন্ত প্রকাশিত হওয়া দুটি ট্রেলারে বেশ দাপুটে মেজাজেই দেখা গেছে প্রিয়াঙ্কাকে। সেথ গর্ডন পরিচালিত ‘বেওয়াচ’-এ প্রিয়াঙ্কার সঙ্গে আরও অভিনয় করেছেন ডোয়াইন জনসন, জ্যাক এফ্রন, আলেকজান্ড্রা ড্যাডারিও, কেলি রোরবাখ, জন বেজ। ছবিটি মুক্তি পাবে এই বছর ১৯ মে। টাইমস অব ইন্ডিয়া।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের