সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অবশেষে নোবেল পুরস্কার নিতে সম্মত হলেন বব ডিলান

news-image

বিনোদন ডেস্ক : অনেক জল্পনা-কল্পনার পর সাহিত্যের নোবেল পুরস্কার নিতে সম্মত হয়েছেন মার্কিন সংগীত শিল্পী বব ডিলান। সুইডিশ একাডেমি সোমবার এই কথা ঘোষণা করেছে।

গত অক্টোবরে পুরস্কার ঘোষণা হলেও ডিলান পুরস্কার গ্রহণ করেননি কিংবা নোবেল পুরস্কার গ্রহণের ভাষণ দেননি। সুইডিশ একাডেমি জানিয়েছে, তারা একান্তে ডিলানের সঙ্গে দেখা করে তার হাতে পুরস্কার তুলে দেবে। ৭৫ বছর বয়সী ডিলান সেখানে দুটি কনসার্ট করতে গেছেন।

তবে তিনি প্রকাশ্যে নোবেল পুরস্কার গ্রহণের বক্তব্য দেবেন না, বরং রেকর্ডকৃত একটি ভাষণ পরবর্তীতে প্রকাশ করবেন। যদি জুন মাসের মধ্যে ডিলান বক্তব্য প্রদান না করেন তাহলে পুরস্কারের ৯ লাখ ডলার হাতছাড়া করতে হবে। সুইডিশ একাডেমির পার্মানেন্ট সেক্রেটারি প্রফেসর সারা ডারিয়ুস বলেন, সুখবরটি হচ্ছে বব ডিলান ও সুইডিশ একাডেমি এই সপ্তাহে মিলিত হচ্ছে। বৈঠকটি হবে ছোট এবং আন্তরিক, কোনো গণমাধ্যম উপস্থিত থাকবে না। শুধু বব ডিলান এবং একাডেমির সদস্যরা উপস্থিত থাকবে।

প্রফেসর ডারিয়ুস বলেন, এর আগেও রেকর্ড করা ভাষণ দিয়েছেন নোবেল পুরস্কার জয়ীরা। ২০১৩ সালে এলিস মুনরো রেকর্ড করা ভাষণ দিয়েছিলেন। বিবিসি।

এ জাতীয় আরও খবর

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই