,

শাহরুখকে পুলিশের তলব

news-image

বিনোদন ডেস্ক : রইস সিনেমার প্রচারণার সময় ভদোদরা রেলওয়ে স্টেশনে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় শাহরুখ খান ও সিনেমাটির সহকারী প্রযোজককে বিবৃতি দেয়ার জন্য তলব করেছে পুলিশ।

রইস সিনেমার প্রচারণার জন্য আগস্ট ক্রান্তি এক্সপ্রেস ট্রেনে মুম্বাই থেকে দিল্লিতে যান শাহরুখ। সঙ্গে ছিলেন সিনেমার অন্যান্য কলাকুশলীরা। এ সময় শাহরুখকে দেখতে আসা ভক্তদের ভিড়ে গত ২৩ জানুয়ারি হার্ট অ্যাটাকে মৃত্যু হয় ফরিদ খান নামে ৪৫ বছর বয়সি এক ব্যক্তির।

এ প্রসঙ্গে ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (রেলওয়ে) তরুণ বারোত ভারতীয় একটি সংবাদমাধ্যমে বলেন, ‘আমরা শাহরুখ ও সিনেমার সহকারী প্রযোজকের কাছে এই বিষয়ে সমন জারি করেছি যে, তারা সিনেমার প্রচারণার জন্য রেলওয়ের কাছ থেকে অনুমতি নিয়েছিলেন কিনা। আমরা তাদের এ জন্য সাতদিন সময় দিয়েছি।’

গত ২ মার্চ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত রেলওয়ে পুলিশকে ৪৫ দিনের মধ্যে এ বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়।

এর আগে ১০ ফেব্রুয়ারি মুম্বাইয়ের এক অ্যাডভোকেট ও সমাজকর্মী আভা সিং মুম্বাইয়ের জিআরপি কর্মকর্তাদের সঙ্গে দেখা করে শাহরুখ খান ও যে প্রতিষ্ঠান এ প্রচারণা চালাচ্ছিলেন তাদের বিরুদ্ধে এফআইআর ফাইল করার অনুরোধ করেন।

এ ছাড়া গত ১৭ ফেব্রুয়ারি একজন কংগ্রেস কর্মীও স্থানীয় আদালতে শাহরুখের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

তরুণ বারোতের মতে, আগামী এক সপ্তাহের মধ্যে স্ব-শরীরে পুলিশের কাছে এসে তার পক্ষে বক্তব্য দেওয়া শাহরুখের সমীচীন হবে।

বারোত বলেন, ‘এর আগে আমরা সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান এক্সেলের কর্মকর্তাদের কাছে সমন পাঠিয়েছিলাম। তারা নিজেরা না এসে আইনজীবী পাঠিয়েছিলেন যা গ্রহণযোগ্য নয়। উভয় পক্ষকে স্ব-শরীরে এসে জবানবন্দি দেওয়ার অনুরোধ করা হয়েছে। যদি তারা তা না করেন তা হলে আমরা আদালতে বিষয়টি জানাব এবং তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করব।’

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের