,

এই কারণেই ‘বেগম জান’ বিদ্যাকে বয়কট করছে পাকিস্তান!

news-image

বিনোদন ডেস্ক :ট্রেলার মুক্তি পাওয়ার পরই হইচই ফেলেছে বিদ্যা বালানের ‘বেগম জান’। সৃজিত মুখোপাধ্যায়ের প্রথম ছবির ঝলক দেখে মুগ্ধ গোটা দেশের সিনেপ্রেমীরা। কিন্তু সে ছবিকেই বয়কট করতে চলেছে পাকিস্তান।
এ ছবির প্রেক্ষাপট দেশভাগ। বাংলা ছবি ‘রাজকাহিনী’রই হিন্দি ভার্সন এটি। তবে খানিকটা ফারাক আছে। প্রেক্ষিত দেশভাগ হলেও এখানে বদলেছে প্রেক্ষাপট। বাংলা ছবিতে যেখানে ভারত-বাংলাদেশ ভাগাভাগির কথা উঠে এসেছে, সেখানে ‘বেগম জান’ ছবিতে থাকছে পাঞ্জাব সীমান্তে কাটাছেঁড়ার কথা। সেইসঙ্গে মিশে আছে প্রান্তিক মানুষের সংগ্রাম ও নারী সংগ্রামের ভাষ্যও। সব মিলিয়ে এ ছবি যে অন্যতম সেরা হয়ে উঠতে চলেছে সেই ইঙ্গিত ছিল ট্রেলারেই।

কিন্তু তাতেই বেজায় আপত্তি পাকিস্তানের। কিন্তু কী কারণে পাক মুলুকের এই আপত্তি? জানা যাচ্ছে, দেশভাগের প্রসঙ্গই আসল কারণ। দেশভাগের কথা উঠলেই অনেক তিক্ত সত্য কথা সামনে আসবে। পাকিস্তান চায় না সত্যি হলেও সেসব সামনে আসুক। সেই কারণেই তাদের আপত্তি বলে জানা যাচ্ছে। ছবিটি সে দেশে মুক্তি পাবে না বলেও শোনা গিয়েছে। তবে ছবির প্রযোজক মহেশ ভাট পাক প্রশাসনকে চিঠি দিয়ে ছবি মুক্তির আর্জি জানাচ্ছেন। আধুনিক প্রজন্মের কাছে দেশভাগের প্রসঙ্গ, পরিণতি সম্যকভাবে উঠে আসে এমনটাই আশা প্রযোজকের।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের