,

দাঁত দিয়ে প্লেন টানলেন তিনি!

plডেস্ক রিপোর্ট: ২০১৩ সালের জানুয়ারি মাস। স্থান বুদাপেস্টের লিসজট বিমানবন্দর। গাঢ় গোলাপি রঙের উইজেয়ার ডটকম লেখা বিশাল এক প্লেন। বিমানবন্দরে একটার পর একটা প্লেন আসবে-যাবে, কোনোটা দাঁড়িয়ে থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই প্লেনটার চারপাশে এত হট্টোগোল! চারপাশের মানুষ বড় বড় চোখ করে তাকিয়ে আছে শাদা টি-শার্ট পরা মাথায় চুল কম এক মধ্যবয়সী ভদ্রলোকের দিকে!
ঘটনা কী! আসলে সল্ট সিঙ্কা নামের হঙ্গেরিয়ান এ মানুষটি গোলাপি রঙের উড়োজাহাজে দড়ি বেঁধে দাঁত দিয়ে টেনে সামনে নিয়ে চলেছেন। মাত্র ৫২ সেকেন্ডে উড়োজাহাজটিকে ৩৯.২ মিটার টেনে নিয়ে যাওয়ার ঘটনাটি দেশটির মানুষের কাছে দারুণ কীর্তি হিসেবে স্বীকৃতি তো পায়ই, পাশাপাশি এ ঘটনাটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসেও ঠাঁই করে নেয়। সবার কাছে পপাই নামে পরিচিত সিঙ্কা প্লেন ছাড়াও বিভিন্ন সময় দাঁত দিয়ে নানা ভারি যানবাহন টেনে তোলার ঘটনাও ঘটিয়েছেন। সূত্র : এবিনিউজ টোয়েন্টিফোর

এ জাতীয় আরও খবর

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে