সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘হাফ গার্লফ্রেন্ড’ হতে বাস্কেটবল শিখছেন শ্রদ্ধা

news-image

বিনোদন ডেস্ক : চলছে ‘হাফ গার্লফ্রেন্ড’ হওয়ার প্রস্তুতি, নামে ‘হাফ’ হলেও এর জন্য পূর্ণ প্রস্তুতিই নিতে হচ্ছে শ্রদ্ধা কাপুরকে। ‘হাফ গার্লফ্রেন্ড’ আসলে শ্রদ্ধার পরবর্তী চলচ্চিত্রের নাম। সেখানে শ্রদ্ধাকে দেখা যাবে একজন ধনী মেয়ে রিয়া সোমানির চরিত্রে। আর চরিত্রের প্রয়োজনেই তাঁকে শিখতে হচ্ছে বাস্কেটবল খেলা। শুধু শ্রদ্ধা কাপুরই নন, সহ-অভিনেতা অর্জুন কাপুরকেও শ্রদ্ধা কাপুরের সঙ্গে ঝালাই করতে হচ্ছে বাস্কেটবল খেলার কলাকৌশল।

টাইমস অব ইন্ডিয়ার খবর থেকে জানা গেল, খেলাটি বেশ উপভোগ করছেন এই অভিনেত্রী। তিনি বলেন, এটা তাঁর কাছে চমৎকার ও ভিন্ন রকম এক অভিজ্ঞতা। তবে অর্জুন কাপুর আগে থেকেই বাস্কেটবল খেলাটা জানেন। তাই শ্রদ্ধা কাপুরের মতো অতটা ঘাম ঝরাতে হচ্ছে না তাঁকে। চলচ্চিত্রটির পরিচালক মোহিত সুরি বলেন, ‘শ্রদ্ধা এক মাস ধরে প্রতিদিন কয়েক ঘণ্টার জন্য বাস্কেটবল কোর্টে খেলাটি কঠোর অনুশীলন করেছে, যতক্ষণ পর্যন্ত না সে খেলাটা রপ্ত করতে পেরেছে।’

রোমান্টিক-কমেডি ঘরানার ‘হাফ গার্লফ্রেন্ড’ চলচ্চিত্রটি চেতন ভগতের উপন্যাস অবলম্বনে বানানো হচ্ছে। ছবিটির চিত্রনাট্য লিখেছেন রিমা কাগতি। চলচ্চিত্রটি প্রযোজনা করছেন শোভা কাপুর, একতা কাপুর, মোহিত সুরি ও চেতন ভগত।

ছবিটি মোহিত সুরির পরিচালনায় শ্রদ্ধা কাপুরের তৃতীয় চলচ্চিত্র। এর আগেও মোহিত সুরির পরিচালনায় ‘আশিকি-২’ ও ‘এক ভিলেন’ ছবিতে অভিনয় করেছিলেন শ্রদ্ধা।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি