সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডিভোর্স হলে টাকা ফেরত দেবে হোটেল!

news-image

অনলাইন ডেস্ক : নিভৃতে সময় কাটানোর জন্য সাধারণত দম্পতিরা পছন্দের কোনো হোটেলই বেছে নেন। কিন্তু এমন কি কখনো শুনেছেন ডিভোর্স বা বিবাহ-বিচ্ছেদ হলে টাকা ফেরত দেবে হোটেল কর্তৃপক্ষ?
এমনটাই ঘটছে সুইডেনে। বিবিসি মনিটরিং এমন খবর দিচ্ছে।

সুইডেনের বেশ কয়েকটি হোটেল সিদ্ধান্ত নিয়েছে, তাদের হোটেল থাকার এক বছরের মধ্যে যদি কোনো দম্পতির বিবাহ বিচ্ছেদ ঘটে তাহলে সেই হোটেলে থাকার দুই রাতের খরচ তারা ফেরত দেবে।

সুইডিশ হোটেল মালিকদের একটি গোষ্ঠী নতুন এক উদ্যোগ নিয়েছে। তারা বলছে, একসাথে চলতে চলতে জটিল সময়ে পড়লে সম্পর্কের মধ্যে যে টানাপোড়েন তৈরি হয়, তা থেকে নিস্তার পেতে প্রয়োজন এক মনোরম পরিবেশ। আর সেই পরিবেশ মেলে তাদের হোটেলেই। তারা ‘সম্পর্ক উন্নয়নের গ্যারান্টি’ও দিচ্ছে তাদের অফারে।

সুইডেনের কান্ট্রিসাইড হোটেল গ্রুপের কোনো একটি হোটেলে রাত কাটালেই দম্পতিরা এই সুযোগ নিতে পারবেন।

তাদের হোটেলে কাটিয়ে যাওয়ার এক বছরের মধ্যে বিচ্ছেদ হয়ে গেলে দুই রাতে টাকা ফেরত দেবে কর্তৃপক্ষ।
তেমনই একটি হোটেলের মালিক পেত্রা ফাগরেল জ্যানসন বলছেন তার কাছে মনে হচ্ছে না এটা খুব ব্যয়বহুল অফার।

“প্রত্যেকের জীবনে ছোট্ট একটু অবসর প্রয়োজন। আর সম্পর্কের বন্ধন দৃঢ় করার সময়ও প্রয়োজন।”
হোটেলগুলোতে থেকে যাওয়ার পর বিচ্ছেদ যদি ঘটেই যায় তাহল দম্পতিদের হোটেল খরচের টাকা ফেরত পেতে গেলে উপযুক্ত প্রমাণ দিতে হবে।

প্রথমে তাদের প্রমাণ করতে হবে আইনত স্বামী-স্ত্রী হিসেবেই তারা ওই হোটেলে থেকেছেন, কখন থেকেছেন সেটাও দেখাতে হবে। আর ওই হোটেলে থাকার এক বছরের মধ্যেই ডিভোর্স হয়ে গেছে তার উপযুক্ত কাগজপত্র দেখাতে পারলে তবেই মিলবে এই টাকা।

এ জাতীয় আরও খবর

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই