বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যতক্ষণ শরীর ততক্ষণ চিনবে তারা

বিনোদন ডেস্ক : বলিউডে নিজের জায়গা শক্ত করতে অভিনয়শিল্পীদের অনেক কষ্ট করতে হয়। অতীতে এ বিষয়ে অনেকেই মুখ খুলেছেন। তাদের সঙ্গে ঘটে যাওয়া তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়েছেন। আকর্ষণীয় শরীর না হলে জায়গা হয় না, এবার বলিউড নিয়ে এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন অভিনেত্রী জেরিন খান।

এ প্রসঙ্গে জেরিন খান ভারতীয় একটি সংবাদমাধ্যমে বলেন, ‘ইন্ডাস্ট্রির একটি বড় অংশ এখনো ভাবেন, যদি আপনার শরীর আকর্ষণীয় হয় তাহলে আপনার অভিনয় দক্ষতা কোনো ব্যাপার নয়। একটি বড় অংশ এখনো আপনি দেখতে কেমন এ হিসেবে আপনার বিচার করে। যতক্ষণ আপনি শারীরিকভাবে আকর্ষণীয়, ততক্ষণ আপনাকে চিনবে তারা।’

বর্তমানে আকসার-টু সিনেমার কাজ নিয়ে ব্যস্ত জেরিন। পরবর্তী কোনো প্রজেক্ট নিয়ে কাজ করছেন কিনা এমন প্রশ্নের উত্তরে এ অভিনেত্রী বলেন, ‘আমি এখনো ওই পর্যায়ে যায়নি যে, একই সঙ্গে একাধিক প্রজেক্টে কাজ করব। যখন এটি ঘটবে, আমার মনে হয় তা অনেক চ্যালেঞ্জিং হবে।’

এ অভিনেত্রী জানান চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে বেশ পছন্দ করেন তিনি। তিনি বলেন, ‘যে চরিত্রটিতে চ্যালেঞ্জ রয়েছে সেটি পছন্দ করি। ইন্ডাস্ট্রি আপনাকে গতানুগতিকভাবে রাখতে চাইবে কিন্তু আমি খুব খুশি কারণ এটা এখন আমার সঙ্গে হচ্ছে না। ছয় বছর ধরে আমি এই ইন্ডাস্ট্রির অংশ। আমার অভিনয় ক্যারিয়ারের উত্থান-পতন আমাকে আনন্দে রেখেছে।’

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ