,

বিশ্বরেকর্ড নাকের মধ্যে সাপ ঢুকিয়ে

অনলাইন ডেস্ক : কম বেশি সাপুড়ে আমরা রাস্তাঘাটে দেখে থাকি। যারা সাপের খেলা দেখিয়ে অর্থ উপার্জন করে। এটিই তাদের জীবিকা নির্বাহের মাধ্যম। তবে পৃথিবীতে এমন মানুষও আছে, যারা নিছক সখের জন্য সাপের খেলা দেখান বা সাপ ভক্ষণ করে। এমনই এক ব্যক্তি হলেন ২৭ বছরের নিগ্রো যুবক স্নেক মনু।

ভারতের তামিলনাড়ুর এই স্নেক মনুর আসল নাম সি মনোহরণ। এই যুবক নাক দিয়ে সাপ ঢুকিয়ে মুখ দিয়ে বের করতে পারে। ইতিমধ্যেই গিনেস বুকে নাম উঠেছে তার। স্নেক মনু মাত্র ৩০ সেকেন্ডে ১০ সেমি. লম্বা ২০০টি সাপ নাক দিয়ে ঢুকিয়ে মুখ দিয়ে বের করেছে।

এ-সর্ম্পকে মনু জানিয়েছে, ছেলেবেলায় স্কুলে পড়ার সময় সে নাক দিয়ে চক পেনসিল ঢুকিয়ে মুখ দিয়ে বের করে সহপাঠীদের আমোদ দিতো। কিন্তু যখন তার বয়স ১৮ হয়, তখন থেকেই সে সাপের সঙ্গে খেলছে।

স্নেক আরো জানায়, প্রথমে একটি পানির সাপ নাক দিয়ে ঢুকিয়ে মুখ দিয়ে বের করেছিলো। এরপর কিছু করে দেখানোর স্বপ্নে সে নিত্য এই কাজ করতে শুরু করে। মনুর প্রিয় সাপ হচ্ছে কিং কোবরার বাচ্চা। কেননা কোবরার বাচ্চা খুব ছটফটে হয়, তাই নাক দিয়ে ঢোকালে মুখ দিয়ে তা সহজেই বেরিয়ে আসে।

উল্লেখ্য, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে ভালোবাসে সে। আর কোবরা সবচেয়ে বিষাক্ত। তাই কোবরার সঙ্গে খেলতেই পছন্দ করে সে। অবশ্য এমন করতে গিয়ে একবার সাপ দংশনও করেছে তাকে। তাও মুখের ভিতর। তখন সে প্রতিজ্ঞা করে, সাপও খাবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে