বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আব্বাস-মাস্তানের ছবি দেখতে হলে দর্শক একজন!

বিনোদন ডেস্ক : দুই যুগের বেশি সময় ধরে বলিউডে দাপিয়ে বেড়িয়েছেন নির্মাতা জুটি আব্বাস-মাস্তান। ‘বাজিগর’, ‘বাদশা’, ‘রেস’, ‘হামরাজ’, ‘অ্যাতরাজ’, ‘আজনবি’ বক্স অফিস মাতানো ছবিগুলো তাদের হাতেই তৈরি। তাদের হাত ধরেই উঠে এসেছেন শাহরুখ, অক্ষয়ের মতো তারকারা।

কিন্তু ঘরের ছেলেকে নায়ক বানিয়ে এবার ধরা খেয়েছেন তারা। আব্বাস-মাস্তান জুটির সর্বশেষ ছবি ‘ম্যাশিন’। এতে নায়কের ভূমিকায় অভিনয় করেছেন আব্বাসের ছেলে মোস্তফা। কিন্তু এই ছবিই এবার বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। ব্যবসায়িকভাবে এটা কতটা ব্যর্থ হয়েছে তা বোঝাতে একটা ঘটনার কথা উল্লেখই যথেষ্ট।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, মুম্বাইয়ের জুহু পিভিআর-এর মতো সিনেমা হল শো বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। হল কর্তৃপক্ষ জানিয়েছে, মাত্র এক জন দর্শক এই সিনেমা দেখতে এসেছিলেন। তাই বিকেলের শো পুরো বন্ধ রাখা হয়।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ