রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শরীর-যৌনতা নিয়ে ভারত এখনও বেশি লাজুক

বিনোদন ডেস্ক : সিনেমায় খোলামেলা চরিত্রে অভিনয়ের জন্য বেশিরভাগ সময় বিতর্কের কেন্দ্রবিন্দুতে থেকেছেন বলিউডের সুন্দরী অভিনেত্রী রাধিকা আপ্তে।স্বচ্ছ পোশাকে ফটোশুট করে কয়েকদিন আগে আলোচনায় এসেছিলেন ‘অহল্যা’ অভিনেত্রী। এবার শরীর, যৌনতা নিয়ে নিন্দুকদের উদ্দেশ্যে বিস্ফোরক মন্তব্য করলেন অভিনেত্রী রাধিকা। তার মতে, ‘শরীর, যৌনতা নিয়ে ভারত এখনও বেশি লাজুক।’

রাধিকার আগামী ছবি ‘প্যাডম্যান’। বাস্তব একটি ঘটনাকে কেন্দ্র করে ছবিতে এমন একজন মানুষের গল্প বলা হয়েছে যিনি স্যানিটারি ন্যাপকিন বানিয়ে বিপ্লব তৈরি করেছিলেন। এই কাজে নানা সমস্যার সম্মুখীন হতে হয়েছিল যাকে। ঘটনার নেপথ্যে রয়েছেন তামিলনাড়ুর সমাজ সংস্কারক অরুণাচলম মুরুগাননাথম।

এই সিনেমা সাধারণ মানুষের মন থেকে যৌনতা বা শরীর নিয়ে লজ্জা দূর করতে পারবে বলে আশাবাদী রাধিকা। তার কথায়, ‘আমাদের দেশে যৌনতা, শরীর নিয়ে আলোচনায় লজ্জা পায় মানুষ। শরীর বা যৌনতা যেন একটি সমস্যা।’

তবে এসব নিয়ে চুপ করে থাকার বদলে খোলামেলা আলোচনা করলে সাধারণ মানুষও বিষয়গুলিকে সহজভাবে নিতে পারবে বলেই মত এই অভিনেত্রীর। তার কথায়, ‘আজকের প্রজন্মের উচিত এসব বিষয়ে খোলামেলা আলোচনা করা। তাতে সমস্যা কমবে। যৌনতা বা শরীর নিয়ে আলোচনার মানুষ কম। সাহস করে এগিয়ে এলে আমরা এর সুফল পাব।’

এই ছবিতে অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করছেন রাধিকা। বিশেষ চরিত্রে সঙ্গে থাকবেন সোনম কাপুর। টুইংকেল খান্নার প্রযোজনায় ছবিটি পরিচালনা করবেন নির্মাতা আর বালকি। হিন্দুস্তান টাইমস।

এ জাতীয় আরও খবর

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা

সাহাবুদ্দিনের বিরুদ্ধে আলাদা তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক

বদির পরিকল্পনাতেই একরাম হত্যা: চিফ প্রসিকিউটর

রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার নির্ধারণ করল সরকার

কারাগারের নাম-আইনে বড় পরিবর্তন, বাড়ছে জনবল

কারাগারের নাম-আইনে বড় পরিবর্তন, বাড়ছে জনবল

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা