,

ডিমের ভেতর ডায়মন্ড !

news-image

অনলাইন ডেস্ক : বিয়েবন্ধনে আবদ্ধ হতে যাওয়া এক ব্রিটিশ নারী জানিয়েছেন, তিনি ডিমের ভেতর একটি আস্ত ডায়মন্ড পেয়েছেন। ৩৯ বছর বয়সী স্যালি থম্পসন জানান, তিনি সকালের নাস্তার জন্য ৬টি ডিম সিদ্ধ করেছিলেন। এর মধ্যে একটি ডিম মুখে দেওয়ার পর শক্ত কিছু একটায় কামড় পড়ে। শেষে দেখা যায় এটি একটি ডায়মন্ড।

স্যালির কথায়, ‘সিদ্ধ একটা ডিমের খোসা ভাল করে ছাড়িয়ে তারপর মুখে দিয়েছিলাম। মুখে দিতেই কেমন একটা কড়কর করে উঠল। বুঝলাম ডিমের খোসার একটা ছোট অংশ মুখে পড়েছে। তারপর আর এক কামড় দিতেই কাঁকর পড়ার অনুভূতি হল। মুখ থেকে বের করে দেখি একটা ছোট্ট ডায়মন্ড।’

বিস্মিত স্যালি বলেন, ‘কিন্তু ওই ডায়মন্ড কোথা থেকে এল বুঝতেই পারছি না। ডিম ছাড়া তখন আমি কিছুই মুখে দিইনি। তাই একমাত্র ডিম থেকেই হিরেটা আসতে পারে আমার মুখে।’
খুব শীঘ্রই বিয়ে হতে চলেছে স্যালির। এই সপ্তাহেই তার ব্যাচেলার পার্টিও রয়েছে।

স্যালির বলেন, ‘আমি বিয়ের আগে ওজন কিছুটা কমাতে চেয়েছিলাম। তাই ক’দিন ধরে রুটিন করে ডিম খাচ্ছি।’

জনপ্রিয় ব্রিটিশ একটি সুপারমার্কেট চেন থেকে এই ৬টি ডিমের একটা প্যাকেট কিনেছিলেন স্যালি। ডিমের মধ্যে থেকে পাওয়া ডায়মন্ড তিনি জহুরীকে দেখান। জহুরী ওই ছোট্ট ডায়মন্ডটি পরীক্ষা করে জানিয়েছেন ওটি আসলে ‘কিউবিক জিরকোনিয়া’, আসল ডায়মন্ড নয়।
কিন্তু ওই ডায়মন্ড সদৃশ পাথরটা ডিমে কীভাবে এল তার উত্তর খোঁজার চেষ্টা করছেন স্যালি। ইতিমধ্যে তিনি ফেসবুক পেজে এই নিয়ে পোস্টও করেছেন। কেউ কেউ বলছেন, সম্ভবত মুরগীটি এই ডায়মন্ডের টুকরোটি গিলে ফেলেছিল। আর তা মুরগীর অন্ত্রে আটকে যায়। ডিমটি গঠনের সময় পাথরটি ডিমের মধ্যেই আটকে যায়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে