রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সলমন-ক্যাটের এই ছবিই এখন ‘Talk of the town’

news-image

 

বিনোদন ডেস্ক : সম্পর্ক ভেঙেছে তা বেশ কয়েক বছর হয়ে গেল। সলমন-ক্যাটরিনা, দু’জনই নতুন নতুন সম্পর্কে জড়িয়েছেন। সেসব সম্পর্কও যে খুব একটা ভাল পথে এগিয়েছে তেমনটা নয়। আর এসব কিছুর মধ্যেই আবার কাছাকাছি এলেন দু’জন। পরিচালক আলি আব্বাস জাফরের হাত ধরে। ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিতে আবার একসঙ্গে দেখা যাবে সলমন খান আর ক্যাটরিনা কাইফকে। তবে কী পুরনো সম্পর্ক আবার অক্সিজেন পাচ্ছে! কানাঘুষো এমন কথা তো শোনাই যাচ্ছিল। তার মধ্যেই বুধবার সকাল সকাল নিজের ট্যুইটার প্রোফাইলে সিনেমার একটি স্টিল ফটো পোস্ট করলেন সলমন। চোখে চোখ রেখে দাঁড়িয়ে ক্যাটরিনা। সঙ্গে লিখলেন, একসঙ্গে ফিরলাম, টাইগার জিন্দা হ্যায়-তে। ট্যুইটটি পড়তেই লাইক, রিট্যুইটের বন্যা বয়ে গিয়েছে।
২০১২ সালে মুক্তি পেয়েছিল ‘এক থা টাইগার’। ‘টাইগার জিন্দা হ্যায়’ সেই ছবিরই সিক্যুয়েল। আপাতত ছবির শুটিং-এর জন্য সলমন-ক্যাট দু’জনই অস্ট্রিয়ায়। ক্যাটরিনার সঙ্গে আবার জুটি বাঁধছেন সল্লুভাই, খবর ছড়াতেই উচ্ছ্বসিত তাঁর ভক্তকূল। এতোগুলো বছর পর এক ফ্রেমে কেমন লাগে এক সময়ের বহুল চর্চিত লাভবার্ডকে তা দেখার জন্য মুখিয়ে ছিলেন অনেকেই। এদিন ছবিটি পোস্ট হতেই টক অফ দ্য টাউন হয়ে গিয়েছে সেটি। শুধু কি ছবির জন্য একসঙ্গে ফেরা! পুরনো আবেগ কি কোথাও অবশিষ্ট নেই! ঘুরছে প্রশ্ন।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ