,

আসছে ঈদ মাহির জন্য চ্যালেঞ্জিং

news-image

বিনোদন প্রতিবেদক : জনপ্রিয় চিত্রনায়িকা মাহি একসঙ্গে কয়েকটি ছবির শুটিং করছেন। দীর্ঘদিন পর এমন ব্যস্ততা উপভোগ করছেন তিনি। এর মধ্যে তার একটি ছবি মুক্তি পেতে যাচ্ছে ঈদুল ফিতরে। এ নিয়ে উচ্ছ্বসিত মাহি। বুধবার দুপুরে আলাপে মাহি বলেন, “মনে রেখো’ ছবিটির টানা শুটিং করছি। দ্রুত কাজ শেষ করতে হবে। কারণ ছবিটি ঈদে মুক্তি পাবে। ঈদে দর্শকদের নতুন ছবি উপহার দিতে পারলে ভালোই লাগবে।”

মাহি জানান, ‘পবিত্র প্রেম’, ‘জান্নাত’, ‘প্রেমের বাঁধন’, ‘মনে রেখো’ ছবিগুলোর শুটিং নিয়ে ব্যস্ত তিনি। এর মধ্যে ‘ঢাকা অ্যাটাক’-এর কিছু কাজ বাকি।

ছবিগুলোর মধ্যে মুক্তির দৌঁড়ে এগিয়ে আছে ‘মনে রেখো’। হার্টবিটের ব্যানারে ঈদুল ফিতরে মুক্তি দেওয়ার উদ্দেশে ছবিটি তৈরি করছেন ওয়াজেদ আলী সুমন। এতে মাহির নায়ক কলকাতার বনি সেনগুপ্ত। ‘মনে রেখো’ নিয়ে ঈদে মাহিকে লড়তে হবে জিতের সঙ্গে। ‘বস টু’তে তার নায়িকা শুভশ্রী ও নুসরাত ফারিয়া। এ ছাড়া একই উৎসবে শাকিব খানের অন্তত একটি ছবি মুক্তি পেতে পারে।

এই হিসেবে মাহির প্রতিদ্বন্দ্বী নায়িকা তালিকায় কমপক্ষে আরও দু’জন থাকবেন। হতে পারেন ‘রাজনীতি’র অপু বিশ্বাস কিংবা অন্য কেউ। সব মিলিয়ে আসছে ঈদ মাহির জন্য বেশ গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে