বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভূতের কবলে শাহরুখ

news-image

বিনোদন ডেস্ক : সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের জন্য একটি ভিডিও প্রকাশ করেন আনুশকা শর্মা। এতে দেখা যায়, অশরীরী ভূত ও কুসংস্কার নিয়ে কথা বলছেন শাহরুখ খান। নিজের বাড়ি মান্নাতে নিজেই ধারণ করছিলেন এ ভিডিও।

এ সময় তার বাড়িতে হানা দেয় ভূত। অশরীরী ভূতের আওয়াজ শুনে ভয় পেয়ে যান শাহরুখ। শশী নামের এই ভূত জানায় সে শাহরুখের ভক্ত। এ কথা শুনে লজ্জা পান তিনি। এ অভিনেতা তাকে দেখার ইচ্ছা পোষণ করেন। শশী জানান, তাকে দেখতে হলে ২৪ মার্চ সিনেমা হলে যেতে হবে।

আগামী ২৪ মার্চ মুক্তি পাবে আনুশকা অভিনীত সিনেমা ফিল্লাউরি। এতে শশী নামের অশরীরী ভূতের চরিত্রে অভিনয় করেছেন এ অভিনেত্রী। আর সিনেমাটির প্রচারণার জন্যই এ ভিডিওটি প্রকাশ করেছেন শাহরুখ। আর সেই ভূত আর কেউ নন আনুশকা শর্মা।

রব নে বানাদি জোড়ি সিনেমায় শাহরুখের বিপরীতে বলিউডে পা রাখেন আনুশকা শর্মা। এরপর জাব তক হ্যায় জান সিনেমার কিং খানের সঙ্গে অভিনয় করেন তিনি। এ ছাড়া ইমতিয়াজ অলীর পরবর্তী সিনেমায় জুটি বাঁধছেন তারা। তাই নিজের প্রযোজিত সিনেমার প্রচারণার জন্য এ অভিনেতা বেছে নিয়েছেন আনুশকাকে।

ফিল্লাউরি সিনেমাটি পরিচালনা করছেন আনশাই লাল। আনুশকা ছাড়াও এতে অভিনয় করছেন দিলজিৎ দুসাঞ্জ, সুরাজ শর্মা, মেহরিন পিরজাদা প্রমুখ।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ