,

অক্ষয়ের বিপরীতে স্বরা!

news-image

বিনোদন ডেস্ক : রিমা কাগতির গোল্ড ছবিতে হকি কোচের ভূমিকায় দেখা যাবে অক্ষয় কুমারকে। বলবীর সিংয়ের ভূমিকায় অভিনয় করবেন তিনি। তাঁর বিপরীতে অভিনয় করবেন স্বরা ভাস্কর।

জানা গেছে, টিম এমন কোনও অভিনেত্রীর খোঁজ করছিল যাঁর অভিনয়ের মধ্যে সাহসিকতা আছে। তেমন কয়েকজন অভিনেত্রীর নামও শর্টলিস্ট করা হয়েছিল। তাঁদের মধ্যে থেকে স্বরা ভাস্করকে নির্বাচিত করা হয়। তিনি নন-কমার্শিয়াল অভিনেত্রী। অফবিট ছবিতে অভিনয়ের জন্য তাঁর খ্যাতি আছে। তাই একজন হকি কোচের বিপরীতে তিনি পারফেক্ট হিরোইন হতে পারবেন বলে মনে করছে রিমা কাগতির টিম। স্বরার কাছে নাকি অফার চলে গেছে ইতিমধ্যেই। তিনি সময়ও দিয়ে দিয়েছেন। খুব শিগগির ন্যারেশন শুনবেন তিনি।

এর আগে স্বরা কোনও প্রথম সারির অভিনেতার বিপরীতে অভিনয় করেননি। প্রেম রতন ধন পায়ো ছবিতে সালমান খানের সঙ্গে তিনি স্ক্রিন শেয়ার করেছিলেন ঠিকই। কিন্তু ছবিতে তিনি সালমানের বোন হয়েছিলেন। তাঁর শেষ ছবি নীল বট্টে সন্নাটা কমার্শিয়ালি ভালো ফল করেছিল। সমালোচকদের থেকেও প্রশংসা পেয়েছিল ছবিটি।

১৯৪৮ সালে লন্ডন অলিম্পিকে প্রথম সোনা জিতেছিল ভারত। স্বাধীনতার পর ভারতের কাছে সেটি ছিল অন্যতম সেরা পাওয়া। সেই গল্পই বড়পর্দায় নিয়ে আসছেন রিমা ও অক্ষয়। ছবির জন্য অক্ষয় রোজ হকির ট্রেনিং নিচ্ছেন। বাড়ির সামনের একটি স্কুলের ময়দানে রোজ তাঁর ট্রেনিং চলছে। এবছর ১৫ অগাস্ট রিলিজ করবে গোল্ড।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের