,

সবচেয়ে বেশি আয়কর দিয়ে আবারো শীর্ষে সালমান

news-image

বিনোদন ডেস্ক : সালমান খান আপাতত অস্ট্রিয়ায় অবস্থান করছেন ক্যাটরিনাকে সঙ্গে ‘টাইগার জিন্দা হ্যায়’ এর শুটিংয়ে। সেখানে উড়ে যাওয়ার আগে এ বছর সব থেকে বেশি অ্যাডভান্সড ট্যাক্স পরিশোধ করে গিয়েছেন মিস্টার খান।

ভারতীয় আয়কর দফতরের কর্মকর্তাদের তথ্যমতে, ২০১৬-১৭ অর্থবছরে প্রায় ৪৪ কোটি রুপির কাছাকাছি অ্যাডভান্সড ট্যাক্স দিয়েছেন সালমান খান। অক্ষয় কুমার আর হৃতিক রোশনকে পিছনে ফেলে এই দৌড়ে অনেকটাই এগিয়ে ভাইজান।

এদিকে, একের পর এক হিট ছবি দিয়ে ২০১৬ সালে এই দিকে ২ নম্বরে অক্ষয় কুমার। প্রায় ২৯ কোটি রুপির কাছাকাছি ট্যাক্স দিয়েছিলেন তিনি। হৃতিক রোশন দিয়েছেন ২৫ কোটি রুপি, যেজন্য তিন নম্বরে হৃতিক।

তবে গত বছরে সকলকে তাক লাগিয়ে দিয়েছিলেন কপিল শর্মা। ২৩ কোটি রুপি আগাম কর দিয়েছিলেন কপিল। অনেকটা পিছিয়ে রনবীর কাপূর , গত বছরে রনবীর দিয়েছিলেন ২২.৩ কোটি। সেই জায়গায় এ বছরে ১৬ কোটি রুপি দিয়েছেন তিনি।

‘দঙ্গল’ এর মতো হিট ছবি নিয়েও আমির খান আগাম কর দিয়েছেন ১৪ কোটি রুপি। অভিনেত্রীদের মধ্যে হলিউডে এই বছরে ডেবিউ করেছেন দীপিকা। তিনি দিয়েছেন ১০ কোটি রুপি। তারপরে আলিয়া ভাট ৪.৩ কোটি এবং কারিনা কাপূর দিয়েছেন ৩.৯ কোটি রুপি।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের