বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শাকিব তুমি কার?

news-image

বিনোদন প্রতিবেদক : একদিকে অপু বিশ্বাস আর অন্যদিকে চলচ্চিত্রের উদীয়মান তারকা শবনম বুবলি। মাঝখানে ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান। এক নায়ককে নিয়েই চলছে দুই নায়িকার দ্বন্দ্বমুখর বিচরণ।

অজানা এক কারণে অপু বিশ্বাস আড়ালে হারানোর পরই ‘বসগিরি’ ছবির জন্য নতুন নায়িকা হিসেবে শাকিবের বিপরীতে নেয়া হয় নবাগত বুবলিকে। এরপর ‘শুটার’ ছবিতেও শাকিবের নায়িকা হন তিনি।

শাকিবের বিপরীতে একসঙ্গে দুটি ছবি মুক্তি পেলে চলচ্চিত্রপাড়ায় রাজকীয় অভিষেক হয় তার। অপুর অনুপস্থিতে পর্দায় শাকিব-বুবলির রোমান্স বেশ উপভোগ করেন দর্শকরা। গুঞ্জন উঠে, পর্দার বাইরেও রোমান্স রয়েছে তাদের। আরও কথা উঠে শাকিব খানের ইশারাতেই চিত্রপাড়ায় উঠ-বস করেন বুবলি। যা চলছে এখনও। এমন সময় আড়াল ভেঙ্গে হুট করেই সামনে আসার ইঙ্গিত দেন অপু বিশ্বাস।

জানান, আড়াল হওয়ার গল্প শিগগিরই গণমাধ্যমের সামনে এসে খুলে বলবেন। কিন্তু না, ঘোষণার কয়েক মাস কেটে গেলে এখনও দেখা মিলেনি তার।

অন্যদিকে শাকিব খানের সঙ্গে সম্প্রতি ‘অহংকার’ নামের একটি ছবির শুটিং শেষ করেছেন বুবলি। শোনা যাচ্ছে ‘বসগিরি টু’ নির্মাণ করা হবে। আর তাতে নায়িকা হিসেবে নেয়া হবে অপু বিশ্বাসকে।

মূলত বুবলি এবং অপু দুইজনই বর্তমানে শাকিব খানের ইশারাতেই চলছেন বলে জানা গেছে। দু’জনই শাকিব খানের আলোয় নিজেদের উজ্জ্বল রেখেছেন। দারুণ সিনেম্যাটিক একটি ব্যাপার।

তাই স্বভাবতই প্রশ্ন উঠছে, শাকিব তুমি কার? বুবলি না অপুর। এদিকে ফোন করে বুবলিকে অকথ্য ভাষায় শাসিয়েছেন অপু। বিষয়টিও নতুন আলোচনার জন্ম দিয়েছে।

আগামী ঈদের ছবিতে শাকিব খানের নায়িকা হিসেবে থাকবেন বুবলি এমন সংবাদে ক্ষেপে গিয়ে বুবলিকে শাসিয়েছেন অপু বিশ্বাস- এমনটাই ঢালিউডের বাতাসে ভেসে বেড়াচ্ছে। কারণ অপু বিশ্বাসের দাবি বুবলি নয়, তাকে নিয়ে শাকিবের আগামী পরিকল্পনা চলছে।

এ ছাড়াও সম্প্রতি বুবলি শাকিব খানের সঙ্গে ফেসবুকে একটি ছবি দিয়ে ক্যাপশনে লিখেছেন ‘ফ্যামিলি টাইম’। এ কারণেও অপু বিশ্বাস চটেছেন বলে গণমাধ্যমকে বলেছেন। সবকিছু ছাপিয়ে আগামী ঈদে দুই নায়িকার মধ্যে কাকে নিয়ে দর্শকের সামনে হাজির হবেন শাকিব খান? এ নিয়ে অপু ও শবনম বুবলির লড়াই এখন চরমে।

তবে আগামী দুই বছর যৌথ প্রযোজনার বাইরে নতুন কোনো ছবির শিডিউল নেই শাকিব খানের। তাই তাদের প্রতিযোগিতা কোন দিকে মোড় নিবে সেটাই এখন দেখার বিষয়। কারণ দুই বছর কিংখানের শিডিউল না থাকলে আগামী দুই বছর এ দুই নায়িকার কেউ শাকিব খানকে আর ছবিতে পাচ্ছেন না।

তবে বুবলি ‘অহংকার’ আর অপু বিশ্বাস ‘রাজনীতি’ নিয়ে লড়াইয়ে নামতে পারেন। যা এখনও নিশ্চিত নয়।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ