রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘দঙ্গল পার্ট ২’-র পরিকল্পনা শুরু করলেন আমির!

news-image

 

বিনোদন ডেস্ক :‘দঙ্গল’-এর অভাবনীয় সাফল্য। অভিনয় থেকে গল্প, সবটাই উচ্চ প্রশংসিত। এখনও পর্যন্ত বক্স অফিসে ৩০০ কোটিরও বেশি রোজগার। সব মিলিয়ে একের পর এক ছক্কা হাকিয়েছে আমির খানের ‘দঙ্গল’। এ বার তাই দঙ্গল পার্ট ২ নিয়ে মাঠে নামার পরিকল্পনা শুরু করলেন মিস্টার পারফেকশনিস্ট।
শোনা যাচ্ছে, সব কিছু ঠিক থাকলে হয়তো ২০১৮-র শেষের দিকেই ‘দঙ্গল-২’ পর্দায় দেখার সৌভাগ্য হবে সিনেপ্রেমীদের। তবে এ বার নতুন দঙ্গল-এ কাদের গল্প বলবেন পরিচালক নীতেশ তিওয়ারি? আবার কী গীতা, ববিতার পরবর্তী জীবনই ফুটে উঠবে সিনেমার পর্দায়? সূত্রে খবর, এ বার নাকি গীতার ছোট বোন ভিনেশ ফোগতই হবে ‘দঙ্গল-২’-এর প্রধান চরিত্র। ২২ বছর বয়সে কুস্তিতে সোনা জিতেছিলেন ভিনেশ। কিন্তু শেষ পর্যন্ত মারাত্মক হাঁটুর চোটে ছিটকে গিয়েছিলেন জাতীয় স্তরের প্রতিযোগিতা থেকে। তার পরেও আবার ঘুরে দাঁড়ানো। চোট সারিয়ে আবারও ফিরেছিলেন নিজের জেদে। কমনওয়েলথ গেমস-এ অংশ নিয়ে এসেছিল সাফল্যও। ২০১৪-তে গ্লাসগ্লো কমনওয়েলথ-এ সোনা জিতেছিলেন তিনি। এশিয়ান গেমস থেকেও এনেছিলেন রুপো।

এ বার কী সেই ভীনেশই নীতিশের হাত ধরে ফুটে উঠবে পর্দায়? উত্তর দেবে সময়ই।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ