,

যৌন হেনস্তার শিকার অভিনেত্রী

news-image

বিনোদন ডেস্ক : ভারতীয় টেলিভিশন অভিনেত্রী পাংখুরি। তার অভিনীত ‘কেয়া কসুর হ্যায় আমলা কা’ শিরোনামের নতুন নাটক খুব শিগগির প্রচার শুরু হবে। এতে একজন ধর্ষিতা নারীর চরিত্রে অভিনয় করেছেন তিনি।

সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন পাংখুরি। এ সময় তার অভিনীত চরিত্র প্রসঙ্গে কথা বলেন তিনি। কথা প্রসঙ্গে পাংখুরি বলেন, ‘আমি দেশের অনেকগুলো শহরে থেকেছি। দিল্লি, চণ্ডীগড়, নয়ডা, বেঙ্গালুরুর মতো শহরে থাকার অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতা থেকে বলছি, নগরজীবনে মেয়েরা খুব একটা নিরাপদ নয়।’

তিনি আরো বলেন, ‘আমি নিজেও অনেক অস্বস্তিকর অবস্থার সম্মুখীন হয়েছি। যখন দিল্লিতে থাকতাম তখন রোজ মেট্রোয় উঠে কলেজে যেতে হতো। তখন ভিড়ের মধ্যে আমার সঙ্গে অনেক অপ্রীতিকর ঘটনা ঘটেছে কিন্তু ছোট ছিলাম, তাই প্রতিবাদ করার সাহস ছিল না।’

সম্প্রতি পাংখুরির সঙ্গে ঘটে যাওয়া তিক্ত অভিজ্ঞতা শেয়ার করে তিনি বলেন, ‘কয়েক দিন আগে আমি বেঙ্গালুরু গিয়েছিলাম। কয়েকজন বন্ধুর সঙ্গে দাঁড়িয়ে গল্প করছিলাম। আমার পরনে ছিল একটা শর্ট স্কার্ট। হঠাৎ খেয়াল করলাম, একটা লোক পেছন থেকে এসে আমার স্কার্টের তলায় হাত দিচ্ছে। লোকটা আমার ঊরু স্পর্শ করছিল। আমি সঙ্গে সঙ্গে ঘুরে লোকটাকে টেনে একটা থাপ্পড় মারি।’

লাঞ্ছনার প্রতিবাদ করতে পেরে গর্বিত পাংখুরি। তিনি আশা করেন, এভাবে চারপাশে যদি মেয়েরা সরব হয়ে ওঠে, তা হলে নারী নিগ্রহের হার কমবে বলেও জানান পাংখুরি।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের