,

‘সিঙ্গেল’ দাবি করে ফের আলোচনায় সোনাক্ষী

news-image

বিনোদন ডেস্ক : এ বছর বাগদান করার কথা ‘দাবাং’খ্যাত অভিনেত্রী সোনাক্ষী সিনহার। অনেকদিন ধরেই সোহেল খানের শ্যালক বান্টি সাচদেবের সঙ্গে গোপনে প্রেম করছিলেন সোনাক্ষী। এই বিষয়ে মিডিয়াতে বরাবরই নিরব ছিলেন নায়িকা। কিন্তু সেদিন নিজেকে ‘সিঙ্গেল’ দাবি করে ফের আলোচনায় এলেন সোনাক্ষী।

শোনা গিয়েছিলো, প্রেমিক বান্টি সাচদেবের সঙ্গে খুব শিগগিরই আংটি বদল করবেন এই নায়িকা। তবে ঘটনাটা ঘটলো ক’দিন আগে। ‘বদ্রিনাথ কী দুলহানিয়া’র সাকসেস পার্টিতে নাকি চূড়ান্ত মদ্যপ ছিলেন সোনাক্ষী। সেখানে নিজেকে ‘সিঙ্গেল’ ঘোষণা করেন তিনি। তার এই ঘোষণায় সবাই কিছুটা অবাকই হয়।

বান্টির সঙ্গে সোনাক্ষীর এই সম্পর্কে নাকি মত নেই সোনাক্ষীর বাবা-মার। অথচ দুবাইতে একসঙ্গে নিউইয়ার সেলিব্রেশনও করেছিলেন বান্টি-সোনাক্ষী। ক’দিন আগে বান্টির বোনের জন্মদিনেও ওর মা কৃষ্ণা সচদেবের ৬০ বছরের জন্মদিন পার্টিতে দেখা গেছে সোনাক্ষীকে। হঠাৎ সোনাক্ষীর এই ঘোষণায় মিডিয়াতে শুরু হয়েছে গুঞ্জন।

তবে এই গুঞ্জনের পরোক্ষ জবাব দিলেন সোনাক্ষী। মুখে কিছু না বললেও এই প্রেমিক জুটিকে প্রকাশ্যে ঘুরতে দেখা গেছে ঘটনার পরের এক সন্ধ্যায়। মিডিয়াকে ‘সব ঠিক আছে’- এমনটাই জানাতে চাইছেন তিনি?

সোনাক্ষী ও বান্টির প্রেমের গুঞ্জন শুরু হয় ২০১২ সালে। সোনাক্ষীর বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে চুক্তির বিষয়টি দেখতেন বান্টি। সুস্মিতা সেন, নেহা ধুপিয়ার সঙ্গেও এককালে ডেট করতেন ডিভোর্সি বান্টি। গত বছর শোনা গিয়েছিলো, এই ফেব্রুয়ারিতে বাগদান করবেন সোনাক্ষী-বান্টি।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের