সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অ্যাপার্টমেন্ট ভবনের ভেতর দিয়েই চলছে রেল (ভিডিওসহ)

news-image

চীনের চোংগিং শহরে ভবনের ভেতর দিয়ে চলে গেছে রেল লাইন। ১৯ তলা ভবনটির ভেতরেই বানানো হয়েছে রেল স্টেশন। আর এ ঘটনা বহু মানুষকেই অবাক করেছে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ডেইলি মেইল।
দক্ষিণ-পূর্ব চীনের ওই এলাকা ছিল ঘনবসতিপূর্ণ ও পাহাড়ি। ফলে শহরটিতে মেট্রোরেল করার জন্য পর্যাপ্ত স্থান ছিল না। এরপর বিভিন্ন বহুতল ভবন ও পাহাড় কেটে মেট্রোরেলের রুট তৈরি করা হয়।
চোংগিং শহরটিতে রয়েছে ৪৯ মিলিয়ন মানুষ। আর এ মানুষের যাতায়াতের জন্য পর্যাপ্ত গণপরিবহনের ব্যবস্থা করা জরুরি হয়ে পড়েছিল। ফলে শহর কর্তৃপক্ষ এলিভেটেড রেল লাইন স্থাপনের সিদ্ধান্ত নেন। কিন্তু এ পরিকল্পনায় বাধা হয়ে দেখা দেয় ১৯ তলা বহুতল ভবনটি। পরবর্তীতে অবশ্য প্রকৌশলীরা সমস্যাটির সমাধান করেন। এজন্য ভবনটির ভেতর দিয়েই ট্রেন চলাচলের ব্যবস্থা করা হয়। এতে ভবনের বাসিন্দারাও উপকৃত হন। কারণ রেল স্টেশন তাদের বাড়িতেই হওয়ায় যাতায়াতে খুবই সুবিধা হয়। বাসিন্দাদের সুবিধার্থে ভবনটির ৬ষ্ঠ থেকে ৮ম তলার মাঝে রেল স্টেশন স্থাপন করা হয়।
এ রেল চলাচলে ভবনটিতে বসবাসকারীদের অসুবিধা হয় কি না, তা নিয়ে প্রশ্ন ছিল অনেকেরই। কিন্তু প্রকৌশলীরা এটি এমনভাবে ডিজাইন ও নির্মাণ করেন যে, ভবনের বসবাসকারীদের থেকে শব্দ দূষণ ও কম্পনের কোনো অভিযোগ পাওয়া যায়নি। এখানে ট্রেন চলাচলের শব্দ অনেকটা ডিশ ওয়াশারের শব্দের মতো বলেই জানান বাসিন্দারা।
ভিডিওতে দেখুন আরও কিছু তথ্য-

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি