,

দীপিকার পরামর্শক ভিন ডিজেল

news-image

 

বিনোদন ডেস্ক : ‘ওম শান্তি ওম’ চলচ্চিত্রে শাহরুখ খানের বিপরীতে অভিনয়ের মাধ্যমে যখন দীপিকা পাড়ুকোনের অভিষেক হয় তখন অভিনেতা শাহরুখ খান ও পরিচালক ফারাহ খানকে তিনি পেয়েছিলেন পরামর্শদাতা হিসেবে।

একই পরিচালক-অভিনেতা যুগলকে তিনি পরামর্শদাতা হিসেবে পেয়েছিলেন ‘হ্যাপি নিউ ইয়ার’ সিনেমায় কাজ করতে গিয়ে। এই অভিনেত্রী প্রায়ই বলে থাকেন যে, কিভাবে শাহরুখ-ফারাহ সবসময় তাকে গাইড করেছিলেন।

এবার হলিউডেও এমন একজন পরামর্শদাতা পেয়েছেন দীপিকা। স্পষ্টভাবে এখানে ভিন ডিজেলর কথাই বলা হচ্ছে, যে কিনা হলিউডে দীপিকার কর্মজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

দীপিকার একজন ঘনিষ্ট সূত্রের বরাতে ভারতের একটি সংবাদমাধ্যম জানিয়েছে, দীপিকা অনেক পেশাদার বিষয়ে ডিজেলের পরামর্শ মেনে চলেন। দৃশ্যত, যেসব স্ক্রিপ্ট তার কাছে আসে সেগুলো এই অভিনেতা কর্তৃক আগে যাচাই বাছাই হয়। সুতরাং এটা বলাই যেতে পারে যে, দীপিকার পরবর্তী হলিউড ভেঞ্চারে কিছু ক্ষমতাধর ভূমিকায় ডিজেলকে দেখা যেতে পারে, সেটা প্রযোজক হিসেবেই হোক কিংবা একজন অভিনেতা হিসেবেই হোক।

দীপিকা-ডিজেলের বোঝাপড়া ‘এক্স এক্স এক্স:রিটার্ন অব জেনডার কেইজ’ চলচ্চিত্রে কাজ করার পরই বেশি শক্তিশালী হয়েছে। পর্দায় তাদের রসায়ন ছাড়াও প্রচারণার সময়ও তাদের মধ্যে অন্যরকম রসায়ন দেখা গেছে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের