সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভবনের ভেতর দিয়েই চলছে ট্রেন, আছে স্টেশন! (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক : চীনের চোংগিং শহরে ভবনের ভেতর দিয়ে চলে গেছে রেল লাইন। ১৯ তলা ভবনটির ভেতরেই বানানো হয়েছে রেল স্টেশন। আর এ ঘটনা বহু মানুষকেই অবাক করেছে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ডেইলি মেইল।

জানা গেছে, দক্ষিণ-পূর্ব চীনের ওই এলাকা ছিল ঘনবসতিপূর্ণ ও পাহাড়ি। ফলে শহরটিতে মেট্রোরেল করার জন্য পর্যাপ্ত স্থান ছিল না। এরপর বিভিন্ন বহুতল ভবন ও পাহাড় কেটে মেট্রোরেলের রুট তৈরি করা হয়।

চোংগিং শহরটিতে রয়েছে ৪৯ মিলিয়ন মানুষ। আর এ মানুষের যাতায়াতের জন্য পর্যাপ্ত গণপরিবহনের ব্যবস্থা করা জরুরি হয়ে পড়েছিল। ফলে শহর কর্তৃপক্ষ এলিভেটেড রেল লাইন স্থাপনের সিদ্ধান্ত নেন। কিন্তু এ পরিকল্পনায় বাধা হয়ে দেখা দেয় ১৯ তলা বহুতল ভবনটি। পরবর্তীতে অবশ্য প্রকৌশলীরা সমস্যাটির সমাধান করেন। এজন্য ভবনটির ভেতর দিয়েই ট্রেন চলাচলের ব্যবস্থা করা হয়।

এতে ভবনের বাসিন্দারাও উপকৃত হন। কারণ রেল স্টেশন তাদের বাড়িতেই হওয়ায় যাতায়াতে খুবই সুবিধা হয়। বাসিন্দাদের সুবিধার্থে ভবনটির ৬ষ্ঠ থেকে ৮ম তলার মাঝে রেল স্টেশন স্থাপন করা হয়।

এ রেল চলাচলে ভবনটিতে বসবাসকারীদের অসুবিধা হয় কি না, তা নিয়ে প্রশ্ন ছিল অনেকেরই। কিন্তু প্রকৌশলীরা এটি এমনভাবে ডিজাইন ও নির্মাণ করেন যে, ভবনের বসবাসকারীদের থেকে শব্দ দূষণ ও কম্পনের কোনো অভিযোগ পাওয়া যায়নি। এখানে ট্রেন চলাচলের শব্দ অনেকটা ডিশ ওয়াশারের শব্দের মতো বলেই জানান বাসিন্দারা।

দেখুন সেই ঘটনার ভিডিওটি-

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১০ আগস্ট প্রকাশ হবে এসএসসি ও সমমানের ফল

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি

যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে: মির্জা ফখরুল

আইনশৃঙ্খলা উন্নত না হলে বিনিয়োগ আসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশি পাসপোর্টে ৩৫ দেশে সহজ ভ্রমণ সুবিধা

নতুন কুঁড়ি স্পোর্টসে বিজয়ীদের পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল