বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিবারের গাইড হবেন জ্যাকুলিন

news-image

বিনোদন ডেস্ক : গ্র্যামিজয়ী পপ–তারকা জাস্টিন বিবার ভারতে আসছেন—এই নিয়ে সে দেশের গানের শ্রোতাদের আগ্রহের কমতি নেই। বিবারের কনসার্টে কে কে থাকবেন, বিবার সেখানে কী কী করতে পারেন, এ নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। কিন্তু এই সফরে বিবার শুধু গানই গাইবেন না, মুম্বাই শহরটা ঘুরেও দেখবেন তিনি। ভারতে তাঁর প্রথম সফর বলে কথা। আর ভারত সফরের পুরোটা সময় এই গায়কের গাইডের দায়িত্ব পালন করবেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ।

পছন্দের তারকার গাইড হতে পেরে জ্যাকুলিনও ভীষণ খুশি। অল্প সময়ের মধ্যে তিনি বিবারকে নিয়ে কোথায় কোথায় ঘুরবেন, তারও একটি পরিকল্পনা করে ফেলেছেন এই লঙ্কান সুন্দরী। তিনি তাঁর নতুন রেস্তোরাঁর দক্ষিণ ভারতীয়, মহারাষ্ট্রীয় ও গুজরাটি খাবারের স্বাদও দিতে চান জাস্টিন বিবারকে।

উচ্ছ্বসিত জ্যাকুলিন বলেন, ‘আমি জাস্টিন বিবারের বিশাল ভক্ত। ভারতে তাঁর ভ্রমণটি স্মরণীয় করে রাখতে কী কী করব, সে বিষয়ে ভেবে রেখেছি। যে কয়টা দিন তিনি ভারতে থাকবেন, তাঁকে দেশি সব জিনিসের স্বাদ দিতে চাই।’

মুম্বাইয়ের ঐতিহ্যবাহী কিছু জায়গায় বেড়ানোর পাশাপাশি বিবারকে মুম্বাইয়ে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গেও দেখা করাবেন জ্যাকুলিন।

আগামী ১০ মে মুম্বাইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে জাস্টিন বিবারের কনসার্টটি হবে। এই কনসার্টে বলিউড তারকা সোনাক্ষী সিনহা, দীপিকা পাড়ুকোন, বরুণ ধাওয়ান ও সানি লিওনি নাচ পরিবেশন করবেন বলে জানা গেছে। ইন্ডিয়ান এক্সপ্রেস।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ