,

চলচ্চিত্র নিয়ে ব্যস্ত ফেরদৌস

news-image

বিনোদন প্রতিবেদক : জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়ক ফেরদৌস আহমেদের হাতে ১০টি চলচ্চিত্র রয়েছে। এরমধ্যে ৮টি বাংলাদেশের চলচ্চিত্র এবং বাকি দুটি কলকাতার। এসবের মধ্যে কিছু চলচ্চিত্রের শুটিং শুরু করেছেন, কিছুর কাজ শেষ করেছেন, আবার কিছু চলচ্চিত্র রয়েছে মুক্তির অপেক্ষায়। সবমিলিয়ে চলচ্চিত্রের কাজ নিয়েই ব্যস্ত সময় পার করছেন দর্শকনন্দিত এই নায়ক। এরমধ্যে টানা কয়েকদিন ব্যস্ত ছিলেন একে সোহেল পরিচালিত ‘পবিত্র ভালোবাসা’ এবং মাহমুদ দিদার পরিচালিত ‘বিউটি সার্কাস’ চলচ্চিত্রের শুটিং নিয়ে।

আগামী সপ্তাহে আবারো ‘পবিত্র ভালোবাসা’র শুটিং করবেন তিনি। এতে তার বিপরীতে আছেন মৌসুমী। ‘বিউটি সার্কাস’-এ তার বিপরীতে রয়েছেন জয়া। ফেরদৌস শেষ করেছেন তার প্রযোজনায় দ্বিতীয়বারের মতো নির্মিত আবীর খান ও রাশেদ শামীম পরিচালিত ‘পোস্টমাস্টার-৭১’ চলচ্চিত্রের কাজ। পাশাপাশি শেষ করেছেন নিঝুম রুবিনার বিপরীতে ‘মেঘকন্যা’ চলচ্চিত্রের শুটিং। শিগগিরই এ অভিনেতা ডাবিং শেষ করবেন মৌসুমী পরিচালিত ‘শূন্য হৃদয়’ চলচ্চিত্রের।

আসছে এপ্রিলে আইরিনের বিপরীতে আবারো দ্বিতীয় লটের শুটিং শুরু করতে যাচ্ছেন অরণ্য পলাশ পরিচালিত ‘গন্তব্য’ চলচ্চিত্রের। ফেরদৌস জানান, মুক্তির মিছিলে আছে তার অভিনীত সাইফুল ইসলাম মান্নু পরিচালিত ‘পুত্র’ এবং আঁকা রেজা গালিব পরিচালিত ‘কালের পুতুল’ চলচ্চিত্র দুটি। এছাড়া কলকাতার যে দুটি চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় আছে সেগুলো হচ্ছে ‘সাঁঝের জোনাকি’ ও ‘ওরা রোদ্দুর থেকে সরে এসেছিল’।

ফেরদৌস তার নিজের অভিনীত চলচ্চিত্রগুলো প্রসঙ্গে বলেন, এই মুহূর্তে আমি যে চলচ্চিত্রগুলোর কাজ করছি বা শেষ করেছি সবই কিন্তু বেশ গল্পপ্রধান। যে কারণে দর্শক আমার অভিনীত চরিত্রে বেশ নতুনত্ব খুঁজে পাবেন। প্রতিটি চলচ্চিত্র নিয়েই আমি আশাবাদী। এদিকে আসছে রোজার ঈদে তার প্রযোজনায় আবার নাটক অথবা টেলিফিল্ম নির্মিত হবে বলে জানালেন ফেরদৌস।

তবে অভিনয় যে করবেন না তা নিশ্চিত করেছেন। তাকে ছোট পর্দার বিভিন্ন অনুষ্ঠানে অতিথি হিসেবে দেখা যেতে পারে বলে জানান তিনি। সেটিও এক্সক্লুসিভ কিছু হবে বলেই জানান ফেরদৌস।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড