বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কিম কার্দাশিয়ানের বোনের বাড়িতে চুরি

news-image

 
বিনোদন ডেস্ক : কয়েক মাস আগে প্যারিসের একটি হোটেলে বন্দুকধারীদের হাতে জিম্মি হয়েছিলেন আলোচিত মার্কিন মডেল কিম কার্দাশিয়ান। তখন কিমের প্রায় ১০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের অলংকার ডাকাতি হয়। এবার কিমের বোন মডেল কেনডাল জেনারের বাড়িতে চুরি হয়েছে। মিরর পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে।

কেনডালের হলিউড হিলসের বাড়িতে এ ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বুধবার বিকেলের দিকে বাড়ি থেকে বের হন ২১ বছর বয়সি কেনডাল। এরপর রাত ৮টা নাগাদ ফিরে আসেন তিনি। রাত ১টা নাগাদ পুলিশে খবর দেন কেনডাল জেনার। তিনি জানান, তার ২ লাখ মার্কিন ডলার মূল্যের অলংকার খুঁজে পাওয়া যাচ্ছে না।

ধারণা করা হচ্ছে, কেনডাল যখন বাড়ির বাইরে ছিলেন তখনই ঘটনাটি ঘটেছে। তবে জোর করে বাড়িতে অনুপ্রবেশের কোনো আলামত পাওয়া যায়নি। পুলিশের ধারণা বাড়ির ভেতর থেকেই কেউ চুরি করতে পারে।

এদিকে কেনডালের বাড়িতে চুরির ঘটনা ঘটার কয়েক ঘণ্টা পর (বৃহস্পতিবার সকালে) লস অ্যাঞ্জেলেসে ভাঙচুর করা হয়েছে কার্দাশিয়ান বোনদের বুটিক ‘ড্যাশ’। ওয়েস্ট লন্ডনে অবস্থিত এই দোকানের মালিক কিম, কোর্টনি এবং খোলে কার্দাশিয়ান।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ