,

সংসার ভাঙছে না জন আব্রাহামের

news-image

বিনোদন ডেস্ক : ২০১৪ সালে ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে ব্যাংকার প্রিয়া রাঞ্চলকে বিয়ে করেন জন আব্রাহাম। বিয়ের আগে এবং পরে খুব কমই এ দম্পতিকে জনসমক্ষে দেখা গেছে। এ নিয়ে তাই হরহামেশাই খুজব ছড়ায়, ‘জন আব্রাহামের সংসার ভাঙছে। ‘

গত বছরের মে মাসে জন আব্রহাম বাধ্য হন এসবের জবাব দিতে। জানিয়েছেন, তার স্ত্রী প্রিয়া খবুই অন্তুর্মুখী স্বভাবের। প্রচারের আলোয় আসতে তিনি পছন্দ করেন না। তাছাড়া তিনি পেশাগত জীবন নিয়েও ব্যস্ত। বেশিরভাগ সময় তাকে আমেরিকায় থাকতে হয় চাকরির সুবাধে।

কিন্তু গুজব কিছুতে পিছু ছাড়ছে না জন আব্রাহামের। সম্প্রতি জানা যায়, জন আব্রাহামের সঙ্গে তার স্ত্রী প্রিয়া রাঞ্চলের সম্পর্কটা খুব একটা ভালো যাচ্ছে না। দুজনের মাঝে ঝগড়া চরম আকার ধারণ করেছে। এরই জের ধরেই নাকি একসঙ্গে থাকছেন না জন ও প্রিয়া।

দম্পতির ঘনিষ্ঠ সূত্রের উদ্ধৃতি দিয়ে খবর প্রকাশ করা হয়, কয়েক সপ্তাহ আগে জন ও প্রিয়ার মধ্যে বড় ধরনের ঝগড়া হয়। কথা কাটাকাটির একপর্যায়ে সেটি বাজে অবস্থায় রূপ নেয়। পরে জনের পুরোনো প্রেমের সম্পর্কগুলো নিয়ে মন্তব্য করেন প্রিয়া। এরপর থেকেই দুজনের সম্পর্কে দূরত্ব শুরু হয়।

পরে জানা গেছে এর সবই গুজব। জন-প্রিয়ার সংসার ভালোই চলছে। আর এসব গুজবে বিরক্ত জন আব্রাহাম কোনো প্রতিক্রিয়া জানানোরও প্রয়োজন মনে করছেন না।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড