বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সমরেশের নায়িকা পরীমণি

news-image

বিনোদন ডেস্ক : সবকিছু ঠিক থাকলে প্রখ্যাত কথাসাহিত্যিক সমরেশ মজুমদারের নায়িকা হতে যাচ্ছেন পরীমণি। জানা গেছে, পশ্চিমবঙ্গের পরিচালক অরিন্দম শীল প্রথম বারের মতো একটি ইন্দো-বাংলা প্রজেক্টের কাজ করতে যাচ্ছেন। সমরেশ মজুমদারের ‘অনুপ্রবেশ’ উপন্যাস অবলম্বনে ছবিটি নির্মিত হবে।

উপন্যাসের নামেই ছবির নাম হবে। ছবিতে অভিনয় করবেন আবীর চট্টোপাধ্যায়, পরীমণি, রুদ্রনীল ঘোষ, কাঞ্চন মল্লিক, পরাণ বন্দ্যোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তী-সহ আরো অনেকে। আর আগস্টের দ্বিতীয় সপ্তাহে ছবির কাজ শুরু হবার কথা।

এ ব্যাপারে পরিচালক অরিন্দম জানান, আমার মনে হয়েছে- এই উপন্যাস দিয়ে একটি ভালো ছবি বানানো যাবে। আর এই জন্য আমি দীর্ঘ সময় নিয়ে একটি ইন্দো-বাংলা প্রজেক্টের পরিকল্পনা করছি। ছবির মিউজিক পরিচালনা করবেন বিক্রম ঘোষ। ‘ধনঞ্জয় চ্যাটার্জির’ ওপর নির্মিত ছবির মুক্তির পরপরই আমি এই ছবির কাজ শুরু করবো।

জানা যায়, ছবির গল্পে মূলত বাংলাদেশ থেকে কলকাতা ভ্রমণের দিকটা আবীরের চরিত্রে ফুটে উঠবে। ছবিতে পরীমণিকে আবীরের প্রেমে পড়তে দেখা যাবে।

এদিকে বাংলাদেশ প্রতিদিনকে পরীমণি বলেন, ‘প্রাথমিকভাবে কথাবার্তা হয়েছে। তবে এখনো কোনো চুক্তি হয়নি। তাদের দিক থেকে এই চরিত্রের জন্য আমার ব্যাপারে সিন্ধান্ত নেয়া হয়েছে। তবে এখনো পাকা কোনো কথা হয়নি। বাকিটুকু সময় হলেই জানতে পারবেন। ‘

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ