,

তিন সপ্তাহে ওজন কমেছে ১০৮ কেজি: এখন যা খাচ্ছেন

news-image

অনলাইন ডেস্ক : ভারতের মুম্বাই আসার আগে যখন ডায়েটে ছিলেন তখনও সকাল-বিকেল চিকেন স্যান্ডউইচটা অন্তত জুটত তাঁর। কিন্তু সার্জারির পর সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত শুধু তরল প্রোটিন খেয়ে দিন কাটছে ইমানের।

গত ৭ মার্চে মুম্বাইয়ের সাইফি হাসপাতালে সার্জারি হয় ইমানের। মিশরের কায়রো থেকে মুম্বাইতে উড়িয়ে আনার পর গত তিন সপ্তাহে ১০৮ কেজি ওজন কমেছে তাঁর।

আরও ২০০ কেজি ওজন কমানোর তোড়জোড় শুরু করেছেন চিকিৎসকেরা। তাই কড়া ডায়েটের মধ্যে ইমানকে রেখেছেন চিকিৎসকেরা। সারাদিনে ইমান কী কী খাচ্ছেন জানেন?

প্রতি ২ ঘণ্টা অন্তর কোনওরকম ফ্লেভার ছাড়া সয়ামিল্ক খেতে দেওয়া হচ্ছে তাঁকে। ক্যালোরির চাহিদা মেটানোর জন্য এর সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে ৪৫ মিলিলিটার মিডিয়াম চেন ট্রাইগ্লিসারাইড। দেওয়া হচ্ছে আরও বেশ কিছু তরল খাবারও।

সব মিলিয়ে দৈনন্দিন ১৭৫০ কিলো ক্যালোরি ২০০ গ্রাম প্রোটিন খেতে দেওয়া হচ্ছে তাঁকে। ৬ থেকে ৮ মাস এই কঠিন ডায়েটের মধ্যে থাকলে ইমান আরও ২০০ কিলো ওজন কমাতে পারবে বলে চিকিৎসকেরা জানান। ডেইলি টাইমস, জি নিউজ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে