,

রিয়া সেক্সি থেকেও বেশি কিছু!

news-image

বিনোদন ডেস্ক: ১৯ বছর বয়সে বলিউড ডেবিউ করেছিলেন রিয়া সেন। সময়টা ২০০১। ‘স্টাইল’ ছবিতে প্রথম তাকে দেখেন সর্বভারতীয় দর্শক। এর পর একে একে ২০০৩-এ ‘ঝঙ্কার বিটস’, ২০০৫-এ ‘আপনা সাপনা মানি মানি’র মতো বেশ কিছু বাণিজ্যিক ছবিতে অভিনয় করেছেন তিনি। তবে তাঁর কাছে যে ধরনের চরিত্র আসে তাতে তিনি আর খুশি নন। সকলেই অনস্ক্রিন ‘সেক্সি’ রিয়াকে দেখতে চান। কিন্তু রিয়া কী চান? সম্প্রতি এক সাক্ষাত্কারে রিয়া শেয়ার করেছেন তাঁর মনের কথা।

রিয়ার কথায়, ‘ইন্ডাস্ট্রি সেক্সি শব্দটা থেকে কী বোঝে সে সম্বন্ধে আমার কোনও ধারণা নেই। সকলেই চায় অনস্ক্রিন আমি মিনিস্কার্ট পরি। আরও একটু বেশি ক্লিভেজ দেখাই। কিন্তু তা হলেই কি সেক্সি দেখানো হয়? মনে তো হয় না। আপনি তখনই সেক্সি যখন আপনার খুব সুন্দর একটা পার্সোনালিটি থাকবে। আমাকে কেউ সেক্সি বলে ডাকলে আমি কিছু মনে করি না। কিন্তু আমি তো তার থেকেই বেশি কিছু।’

রিয়া জানিয়েছেন, বলিউডে ডেবিউ ফিল্ম থেকেই তার কাছে একই ধরনের অফার আসে। ফলে হিন্দিতে খুব বেশি ছবি করা হয়ে ওঠেনি। তার দাবি, বাঙালি পরিচালকরা অনেক ভাল চরিত্র অফার করেছেন। যেখানে তিনি নিজেকে প্রমাণ করার সুযোগ পেয়েছেন।

তার কথায়, ‘আমি ভুল সময়ে বলিউডে গিয়েছিলাম। অনেক ছোট ছিলাম। ইন্ডাস্ট্রি সম্বন্ধে কিছুই জানতাম না। কিন্তু এখন অনেক পরিণত হয়েছি। ফলে বুঝতে পারি ঠিক কী আমি চাই।’

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড