,

প্রকাশ্যে শরীরে হাত, ভক্তের উপর মেজাজ হারালেন বিদ্যা!

news-image

বিনোদন ডেস্ক : বিমানবন্দরে প্রকাশ্যে শরীরে হাত দেওয়ায় ভক্তের উপর মেজাজ হারালেন বিদ্যা বালান! নিজের পরবর্তী ছবি ‘বেগম জান’-এর প্রচারে কলকাতায় এসেছিলেন বিদ্যা। তখনই বিমানবন্দরে একজন ফ্যান তাঁকে শারীরিক হেনস্তা করে বলে অভিযোগ উঠেছে। এর আগে বহুবার কর্মসূত্রে তিনি কলকাতা এসেছেন। কিন্তু আগে কখনও এরকম খারাপ অভিজ্ঞতা হয়নি বলে এক বিনোদন পোর্টালকে জানিয়েছেন বিদ্যা।

ঘটনার সূত্রপাত হয় যখন ওই ব্যক্তি কলকাতা বিমানবন্দরে বিদ্যার সঙ্গে সেলফি তুলতে চায়। বিদ্যা রাজি হতেই ওই ব্যক্তি নাকি তাঁর কাঁধে হাত দিয়ে সেলফি তোলার চেষ্টা করে। অস্বস্তি হওয়ায় বিদ্যা তাকে বলেন, কাঁধে হাত না রাখতে। কিন্তু ওই ব্যক্তি হাত সরিয়ে নিয়েও পরক্ষণেই আবার কাঁধে হাত রেখে সেলফি তোলার চেষ্টা করে। এরপর মেজাজ হারিয়ে ফেলেন বিদ্যা। ওই ব্যক্তির উপর চেঁচিয়ে তিনি বলেন, ‘কী করছেন এটা?’ এমন বলার পরেও ওই ব্যক্তি ফের একই কাজ করে। তখন বিদ্যা মাথা গরম করে ফেলেন।

পরে এই বিষয়ে সংবাদমাধ্যমকে বিদ্যা বলেন, ‘পুরুষ হোক বা নারী, একজন অপরিচিত কেউ যখনই শরীরে হাত রাখবে, তখনই একটা অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি হয়। আমরা পাবলিক ফিগার, পাবলিক প্রপার্টি নই। ’ প্রসঙ্গত, ‘বেগম জান’ ছবির পরিচালক সৃজিত মুখোপাধ্যায় এবং প্রযোজক মহেশ ভাটের সঙ্গে কলকাতায় প্রচারে গিয়েছিলেন বিদ্যা।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড