বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বৈশাখে আসছে শাকিব বুবলীর অহংকার

news-image

বিনোদন প্রতিবেদক : স্যাটেলাইট চ্যানেল বাংলাভিশনের সংবাদ পাঠিকা থেকে শাকিব খানের নায়িকা হয়ে সফলতা পেয়েছেন শবনম বুবলী। এরইমধ্যে নায়কের সঙ্গে নতুন একটি ছবির কাজ শেষ করেছেন নায়িকা। তাদের অভিনীত এই ছবির শিরোনাম ‘অহংকার’। এটি পরিচালনা করছেন শাহাদৎ হোসেন লিটন। এতে আরও অভিনয় করেছেন মিজু আহমেদ, সাদেক বাচ্চু, নূতন ও আফজাল শরীফ প্রমুখ। ছবির কাহিনী লিখেছেন আবদুল মাবুদ কাওসার। সম্প্রতি অভিনয় অংশের সব কাজ শেষ করেছেন শাকিব। পরিচালক জানিয়েছেন, আগামী পহেলা বৈশাখে ছবিটি মুক্তি দেওয়ার প্রস্তুতি চলছে।

তিনি বলেন, ‘শাকিব আমার ছবির সব সিকোয়েন্সের পাশাপাশি ডাবিংও শেষ করেছেন। কয়েকটি গানের কাজ দুই-তিনদিনের মধ্যে শেষ করব। এরপরই ছবিটি সেন্সরে জমা দিব। আশা করি এটি ব্যবসাসফল হবে।’

পরিচালকের সঙ্গে কণ্ঠ মিলিয়ে শাকিব খান বলেন, ‘অহংকার ছবির কাজ প্রায় শেষ। এর কাহিনী দর্শক পছন্দ করবে বলে আমার বিশ্বাস। এ ছবির গানের শুটিং হবে দুদিন। এরপরই ১৬ মার্চ থেকে কলকাতায় নতুন একটি ছবির শুটিংয়ে সময় দেব।’

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ