,

ফিল্মে অভিষেক হবে ছেলের, নায়িকা বাছলেন সানি

news-image

 

বিনোদন ডেস্ক :বলিউডে ডেবিউ করবেন আরও এক স্টার-পুত্র। সানি দেওলের বড় ছেলে কর্ণ। আর ছেলের ফিল্মের জন্য নায়িকাও বেছে দিলেন বাবা।


শোনা যাচ্ছে, বলিউডে কর্ণের পথ মসৃণ করতে কোনও কসুরই করেননি সানি। ইতিমধ্যেই ছেলের ডেবিউ ফিল্মের নামও ঠিক করে ফেলেছেন তিনি। ‘পল পল দিল কে পাস’। এমনকী, সেই ছবির পরিচালকও ধর্মেন্দ্র-পুত্র। ফিল্মের নায়িকা বাছার কাজ চলছিল বেশ কয়েক মাস ধরেই। সে পর্বও শেষ। সানি পরিচালিত সেই রোম্যান্টিক কমেডিতে কর্ণের বিপরীতে থাকবেন সহের বাম্বা।
সহের বাম্বা।
সিমলায় বেড়ে ওঠা সহের বেশ কিছু দিন ধরেই মডেলিং করছেন। অভিনয়ের টানেই পা রেখেছেন মুম্বইয়ে। আর সেখানে আসামাত্র পেয়ে গিয়েছেন সানির ফিল্মের অফার। বলিউডের কোনও পরিচিত মুখ নন, বরং কর্ণের মতোই ফ্রেশ চেহারার সহেরকেই দেখা যাবে ফিল্মে। বছর আঠারোর সেহের ইতিমধ্যেই একটি সংবাদপত্র সংস্থার ‘ফ্রেশ ফেস’ হিসাবে নির্বাচিত হয়েছেন।
বলিউডের অন্দরের খবর, আগামী এপ্রিল থেকেই ফিল্মের শুটিং শুরু হবে। ইতিমধ্যেই ফিল্মের স্ক্রিপ্ট শোনার কাজও শুরু করে দিয়েছেন কর্ণ-সেহের।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড