বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুক্তির আগেই ‘রোবট-টু’র ঘরে ১০০ কোটি

news-image

বিনোদন ডেস্ক : চলতি বছরের বহুল প্রতীক্ষিত সিনেমাগুলোর একটি রোবট-টু বা ২.০। দক্ষিণী সিনেমার কিংবদন্তি অভিনেতা রজনীকান্ত ও অক্ষয় কুমার অভিনীত সিনেমাটির শুটিং প্রায় শেষের দিকে। আগামী ১৮ অক্টোবর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

এদিকে মুক্তির আগেই একশ কোটি রুপির বেশি আয় করেছে সিনেমাটি। ১১০ কোটি রুপিতে সিনেমাটির টিভি স্বত্ব বিক্রি করা হয়েছে। তামিল, তেলেগু এবং হিন্দি ভাষার টিভি স্বত্ব কিনে নিয়েছে জি নেটওয়ার্ক। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

এরই মধ্যে এশিয়ার সবচেয়ে ব্যয়বহুল সিনেমার তকমা পেয়েছে রোবট-টু। প্রাথমিক পর্যায়ে সিনেমাটির বাজেট ৩৫০ কোটি রুপি থাকলেও পরবর্তীতে আরো ৫০ কোটি বাড়িয়েছেন নির্মাতারা। বর্তমানে সিনেমাটির ব্যয় দাঁড়িয়েছে ৪০০ কোটি রুপি।

রোবট-টু বা ২.০ সিনেমাটি পরিচালনা করছেন দক্ষিণের জনপ্রিয় পরিচালক শংকর। তামিল, তেলেগু, হিন্দি, ইংরেজি, জাপানিজ এবং চাইনিজ এ ৬টি ভাষায় সিনেমাটি মুক্তির কথা রয়েছে। প্রযোজনা সংস্থা থেকে জানানো হয়েছে ভবিষ্যতে এর সংখ্যা বাড়তেও পারে।

২০১০ সালে মুক্তিপ্রাপ্ত ভারতের সাড়া জাগানো অ্যাকশন সিনেমা রোবট। তামিল সংস্করণে সিনেমাটির নাম ছিল এন্থিরাম। এ সিনেমার সিক্যুয়েল রোবট-টু। এবার সিনেমাটির নামকরণ করা হয়েছে ২.০। সিনেমাটির সংগীত পরিচালনা করছেন এ. আর রহমান।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ