বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

২০ লক্ষ টাকা জরিমানা না দিলে আইনি নোটিশ বিপাশাকে

news-image

বিনোদন ডেস্ক : সম্প্রতি ইংল্যান্ডের একটি ফ্যাশন শোতে গিয়ে অপেশাদার ব্যবহার করার অভিযোগ ওঠে অভিনেত্রী বিপাশা বসুর বিরুদ্ধে। সে অভিযোগের ভিত্তিতেই ফ্যাশন শো এর উদ্যোক্তারা বিপাশা বসুকে ২৫ হাজার পাউন্ড অর্থাৎ ভারতীয় মুদ্রায় ২০ লক্ষ টাকা জরিমানা দাবি করেছে। তারা জানিয়েছে যে এই টাকা না দিলে বিপাশাকে আইনি সমস্যার সম্মুখীন হতে হবে।

ওই ফ্যাশন শোতে গিয়ে বিপাশার বিরুদ্ধে এরকম অপেশাদার ব্যবহার করার অভিযোগ ওঠার পর বিপাশার মুখপাত্র জানান, “বিপাশাকে যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই মতো কাজ করেননি উদ্যোক্তারা। বিপাশাকে আপ্যায়ণও ঠিকভাবে করা হয়নি, যার জন্য ইংল্যান্ডে পৌঁছে বিপাশাকে নিজেই থাকার জন্য হোটেল বুক করতে হয়। উদ্যোক্তাদের পক্ষ থেকে যা হয়েছে তা সম্পূর্ণভাবে অপেশাদার”।

কিন্তু উদ্যোক্তাদের পক্ষ থেকে গুওবাণী কৌর এবং রনিতা শর্মা রেখি উল্টো অভিনেত্রীর বিরুদ্ধেই অপেশাদার হওয়ার অভিযোগ এনেছে। এছাড়াও বিপাশা তাদের সঙ্গে অনৈতিক ব্যবহার করেছেন বলেও তারা দাবি করেছেন। ফলে তারা বিপাশার থেকে ২০ লক্ষ টাকা জরিমানা স্বরূপ দাবি করেছেন এবং এই টাকা না দিলে বিপাশাকে আইনি সমস্যার মুখে পড়তে হবে বলেও জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ