,

এমনও ভক্ত হয়!

news-image

বিনোদন ডেস্ক : তার পরবর্তী সিনেমার প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা বালান । আর এ প্রচারণা করতে গিয়ে শতবর্ষী এক ভক্তের দেখা পেয়েছেন তিনি।

১০০ বছর বয়সি এ ভক্তের নাম জয়ন্তি। বিদ্যা বালান অভিনীত পরিণীতা সিনেমাটি একশরও বেশিবার দেখেছেন তিনি। এমনকি তার ১০০তম জন্মবর্ষিকী বিশেষভাবে পালন করতে মুম্বাই থেকে কলকাতা ছুটে গেছেন তিনি।

এদিকে এমন ভক্তের দেখা পেয়ে আবেগাপ্লুত বিদ্যা বালান। তিনি তার ভক্তের সঙ্গে আলিঙ্গন করেন এবং তার সঙ্গে কিছুক্ষণ সময় কাটান। এমন ভক্তের সঙ্গে দেখা পাওয়া তার জীবনের আশীর্বাদ হিসেবে মনে করছেন তিনি।

বর্তমানে সৃজিত মুখার্জি পরিচালিত বেগমজান সিনেমা নিয়ে ব্যস্ত বিদ্যা বালান। ভারতীয় বাংলা রাজকাহিনি সিনেমার হিন্দি সংস্করণ এটি। ১৯৪৭ সালের দেশ বিভাগের ঘটনাকে কেন্দ্র করে নির্মিত সিনেমাটিতে পতিতালয়ের প্রধানের চরিত্রে অভিনয় করছেন বিদ্যা। আগামী ১৪ এপ্রিল মুক্তি পাবে সিনেমাটি।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড